Literature review
গবেষণায় literature review লেখাটি গুরুত্বপূর্ণ যা গবেষণার ভিত্তি।
অনেকে literature review লেখাকে মনে করেন পেপারের সংক্ষিপ্তসার যা একটি ভুল ধারণা। আপনি literature review লেখার ক্ষেত্রে অনেকগুলো পেপার পড়বেন তখন পেপারের
✅Abstract( আপনি যে পেপার পড়ছেন সেটা কি বিষয়ের ও কোন প্রেক্ষাপটের উপর লেখা, এর অবজেক্টিভ, মেথডোলজি, ফাইন্ডিং (কি কি গবেষণায় পাওয়া গেছে), significance(যে রিসার্চ পেপার পড়ছেন কেন এটি গুরুত্বপূর্ণ)
Key words ( আপনি যে বিষয়ের উপর রিসার্চ করছেন তার key words এর সাথে আপনার পঠিত পেপারের key words সামঞ্জস্য কিনা তা লক্ষ্য করবেন)
Introduction section( আপনি যে পেপার পড়ছেন সেটার উদ্দেশ্য ও প্রেক্ষাপট কি তা বুঝতে এ সেকশন পড়বেন ও প্রয়োজনীয় লাইনগুলো নোট করবেন)
Conclusion section এর উপর জোড় দিবেন।
কারণ researchers রা নতুন গবেষণার দিকনির্দেশনা দেন যার উপর নতুন গবেষণাপত্র লেখা হয়।
পেপারে Strength(পেপারের শক্তিশালী দিকগুলো কি কি যা গবেষকরা parenthetical and narrative citation এর উপর ভিত্তি করে তুলে ধরেন।
and Weakness( পেপার পড়ার সময় লক্ষ্য করবেন গবেষকরা তাদের গবেষণার সীমাবদ্ধতাগুলো উল্লেখ করেন সেগুলো নোট করবেন। হতে পারে তা ডাটা কালেকশন বা মেথডোলজিক্যাল সীমাবদ্ধতা। Suppose, due to the limitations of data collection or methodological gaps....)
Recommendation for further research লেখা থাকে Conclusion সেকশনে সেটা লক্ষ্য করবেন।
Theory Application
কোন theory গবেষক তার পেপারে apply করেছেন সেটা লক্ষ্য করবেন।
Methodology সেকশনে লক্ষ্য করবেন
Primary and secondary sources গুলো কিভাবে কোথা হতে collect করেছে।
Bibliography সেকশন ভালোভাবে পড়বেন যে গবেষক তার পেপার লেখার sources কোথা থেকে নিয়েছে। Bibliography তে যে আর্টিকেল, রিসার্চ পেপার, কনফারেন্স ও থিসিস পেপারের টাইটেলগুলো ভালোভাবে পড়বেন।
এগুলো আপনি আপনার লিটারেচার রিভিউ লেখায় উল্লেখ করবেন।
আপনি যে বিষয়ের উপর রিসার্চ করছেন সে বিষয়ের সাথে প্রাসঙ্গিক পেপার আপনাকে সিলেক্ট করে ধাপে ধাপে লিটারেচার রিভিউ লিখতে হবে। আপনার এরিয়া অব রিসার্চের সাথে আপনার পঠিত পেপারের নলেজের যে গ্যাপ সেটা আপনার রিসার্চ গ্যাপ যা লিটারেচার রিভিউ এর লাস্ট সেকশনে উল্লেখ করবেন লেখার সময়।
আপনাকে তথ্য উপস্থাপন করার পাশাপাশি কেন আপনি এ তথ্য উপস্থাপন করেছেন সেটার ব্যাখ্যা যথাযথ সাইটেশন করে তথ্যকে যথাযথভাবে সংশ্লেষণ করতে হবে।
এভাবে আপনি লিটারেচার রিভিউ লিখতে পারেন যা আপনার গবেষণার ভিত্তিকে মজবুত করবে।