পারমাণবিক একচেটিয়াবাদ
আবদুল কাদির খান ও পারমাণবিক একচেটিয়াবাদ একজন আবদুল কাদির খান যিনি পশ্চিমা আধিপত্যবাদকে প্রশ্ন করার সাহস দেখিয়েছেন এবং এর বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও ধাতুবিদ্যা প্রকৌশলী (উইকিপিডিয়া, ২০২৬)। আবদুল কাদির খান পাকিস্তানের গ্যাস সেন্ট্রিফিউজভিত্তিক ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচির প্রতিষ্ঠাতা, যা দেশটির পারমাণবিক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে (উইকিপিডিয়া, ২০২৬)। এই পরমাণু বিজ্ঞানী পারমাণবিক শক্তির একচেটিয়া নিয়ন্ত্রণ কয়েকটি শক্তিশালী দেশের হাতে সীমাবদ্ধ থাকুক এটি সমর্থন করতেন না। তার দৃষ্টিতে, তৃতীয় বিশ্বের দেশগুলোরও আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে তার কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে তীব্র বিতর্কের জন্ম দেয়। অভিযোগ রয়েছে যে তিনি উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ার কাছে পারমাণবিক প্রযুক্তি সরবরাহে জড়িত ছিলেন। বিশেষ করে মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে লিবিয়া পরবর্তীতে এই কর্মসূচি ত্যাগ করে এবং তথ্য আন্তর্জাতিক মহলের কাছে প্রকাশিত হয়। এই ঘটনাগুলো বিশ্ব রাজনীতিতে একটি বড় প্রশ্ন তুলে ধরে পারমাণবিক সক্ষমতা কি কেবল শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যেই সীমা...