Posts

Showing posts from April 8, 2026

পরিবার নামক মহাবিদ্যালয়

  পরিবার নামক মহাবিদ্যালয় রাজনীতি বোঝার জন্য পরিবার নামক আদিম প্রতিষ্ঠানটি একটি জ্ঞানের ভাণ্ডার। বৈশ্বিক রাজনীতির ভিত্তি এই পরিবার থেকেই সূচিত। এরিস্টটল যেমন মানুষকে রাজনৈতিক প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন, তেমনি এই রাজনৈতিক সত্তার প্রথম অনুশীলনও ঘটে পরিবারে। পরিবারের মধ্যে ক্ষমতা, নিয়ন্ত্রণ, আনুগত্য ও আবেগের যে বিন্যাস গড়ে ওঠে, তা পরবর্তীতে রাষ্ট্র ও আন্তর্জাতিক রাজনীতির কাঠামোয় প্রতিফলিত হয়। পরিবারের বড় সদস্যরা যেমন আবেগ নিয়ন্ত্রণ করে প্রভাব বিস্তার করে, তেমনি রাষ্ট্রও নাগরিকদের আবেগকে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। যেখানে পারিবারিক রাজনীতির প্রধান হাতিয়ার আবেগ, সেখানে বৈশ্বিক রাজনীতির প্রধান হাতিয়ার কৌশল। দেশীয় শিক্ষাব্যবস্থার মাধ্যমিক সমাজবিজ্ঞান বইগুলো পরিবারকে সন্তানের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখায়, কিন্তু বাস্তবে এটি এমন একটি স্থান, যেখানে অধিকাংশ দূরন্ত রাজনৈতিক প্রাণী স্বার্থের পেছনে ছুটে আবেগকে হাইপারসোনিক মিসাইলের মতো ব্যবহার করে। এই আবেগীয় ভারসাম্যহীনতার দায় চাপানো অনেকটা প্রথম বিশ্বের দেশগুলোর ভারসাম্যহীন সিদ্ধান্তের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো যে প্রভাব ভোগ করে...