Posts

Showing posts from August 29, 2025

অদ্ভুতুড়ে'

'অদ্ভুতুড়ে' বিচারের নাটকীয়তা অপরাধের সর্বজনীনতা অপরাধীর উড়ন্ততা সারা বাংলার আকাশঘেরা। অপরাধ উদীয়মান প্রতিদিন স্বাধীন বাংলার প্রভাতে অপরাধীরা ডানা ঝাপটায় মুক্তিযুদ্ধের চেতনাময় গগনে। অবহেলিত -দু:স্থ -অসহায়ের আর্তনাদ মধুর সুরের মূর্ছনা অপরাধীর হিয়ায় আনন্দ জাগরণ শহীদদের আত্নত্যাগের প্রতিফলন। তিমির আবরণ ও মাকড়সার জাল ছেয়ে আছে সারা বাংলায় চিরসবুজ দেশটি বার্ধক্যভারে নত হয়ে রয়। ©