অদ্ভুতুড়ে'


'অদ্ভুতুড়ে'

বিচারের নাটকীয়তা
অপরাধের সর্বজনীনতা
অপরাধীর উড়ন্ততা
সারা বাংলার আকাশঘেরা।

অপরাধ উদীয়মান প্রতিদিন
স্বাধীন বাংলার প্রভাতে
অপরাধীরা ডানা ঝাপটায়
মুক্তিযুদ্ধের চেতনাময় গগনে।

অবহেলিত -দু:স্থ -অসহায়ের আর্তনাদ
মধুর সুরের মূর্ছনা
অপরাধীর হিয়ায় আনন্দ জাগরণ
শহীদদের আত্নত্যাগের প্রতিফলন।

তিমির আবরণ ও মাকড়সার জাল
ছেয়ে আছে সারা বাংলায়
চিরসবুজ দেশটি
বার্ধক্যভারে নত হয়ে রয়।

©

Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks