শহীদ বুদ্ধিজীবী দিবস
পাকিস্তান হায়নাদের দল একাত্তর সালের এই দিনে বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে দেশটাকে বুদ্ধিজীবী শূন্য করতে চেয়েছিল। যেসব বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের দেশ স্বাধীন কিন্তু বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা এই স্বাধীন দেশে জিম্মি ক্ষমতা ও রাজনীতির অদ্ভুতূড়ে ব্লেকহোলে,সুবিধাবাদী মানসিকতার চেতনার কোলে,প্রহসনমূলক আইন ও আইনের শাসনের পদতলে। বুদ্ধিবৃত্তিক চর্চার গতি আলোক গতির মতো তীব্র গতিসম্পন্ন। প্রগতিশীল পরিবর্তন,উৎকর্ষতা,প্রগতিশীল চেতনাকে পিঠে বহন করে আলোক গতিতে ছুটে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিটি শিরায় শিরায় এর বিচরণ। কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিটি শিরায় শিরায় যদি বিষফোড়ার বিচরণ থাকে,শহীদ বুদ্ধিজীবীদের রক্তের মূল্য কি প্রতিবছর এই দিনে পুষ্পার্ঘ্য আর অঞ্জলি দিয়েই পরিশোধ হয়ে যাবে।