Posts

Showing posts from March 4, 2026

মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের দ্বৈত আচরণের পেছনের সত্যতা"

 "মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের দ্বৈত আচরণের পেছনের সত্যতা" মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার পেছনে পশ্চিমা শক্তিগুলোর দ্বৈত মানদণ্ড স্পষ্টভাবে দেখা যায়। উদাহরণ হিসেবে, আমেরিকা ও ইসরায়েল সম্মিলিতভাবে যখন ইরান আক্রমণ করে আরব রাষ্ট্রগুলোর আকাশসীমা ব্যবহার করে সেটা প্রতিরক্ষা আর ইরান যখন গলফ অঞ্চলের আরব রাষ্ট্রগুলোর মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালায় সেটা সন্ত্রাসবাদ, আরব রাষ্ট্রগুলোর শান্তি ও নিরাপত্তার হুমকি বলে আমেরিকার পাশে দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত রাষ্ট্র ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানী। ডাবল স্ট্যানডার্ট আরব রাষ্ট্রগুলো, আমেরিকা ও তার মিত্র। পাওয়ার আছে যাদের হাতে তাদের আক্রমণ সংজ্ঞায়িত হয় প্রতিরক্ষা হিসেবে আর যার উপর আক্রমণ করা হয় সে পুনরায় জবাব দিলে তা সংজ্ঞায়িত হয় সন্ত্রাসবাদ হিসেবে। হিজবুল্লাহ সশস্ত্র সংগঠন যা ফিলিস্তিন ভূখণ্ড রক্ষার দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরায় ওরা সংজ্ঞায়িত হয় পশ্চিমা সন্ত্রাসবাদ সংজ্ঞায়নের মানদণ্ডে জঙ্গি। হিজবুল্লাহ মতো সশস্ত্র সংগঠনকে পঙ্গু করার উদ্দেশ্য যাতে আমেরিকা ও ইসরায়েল প্যালেসটাইনে নিজেদের মতো শাসন কাঠামোর স্ট্রাকচারাল সিস্টেম ...

প্রতিবাদ

 স্বয়ং বিপ্লবী কবি কাজী নজরুল যদি এই সময়ে এসে সমাজ ও রাষ্ট্রের অসংগতি তাঁর সাহিত্যে তুলে ধরতেন, তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তা হয়তো হিতের বিপরীত হয়ে দাঁড়াত। তাঁর সময়ের মানুষের সমষ্টিগত চাহিদা ছিল ব্রিটিশ উপনিবেশিক শাসন এবং পরবর্তীতে পাকিস্তানি শাসনের হাত থেকে মুক্তি অর্জন। কিন্তু আজকের সমাজে মানুষের সমষ্টিগত চাহিদা ভিন্ন—তোষামোদ, ব্যক্তিস্বার্থ ও ব্যক্তিগত সুখের পরিধির মধ্যেই যেন তা সীমাবদ্ধ। ফলে যারা সমাজ ও রাষ্ট্রের অসংগতি নিয়ে ভাবেন, কল্যাণের কথা বলেন, তাদের পরিণতি অনেক সময়ই ভয়াবহ হয়ে ওঠে। একক প্রচেষ্টায় দেশের বা সমাজের মঙ্গল চাইতে গিয়ে তারা সমালোচনা ও শাস্তির মুখোমুখি হন। ই.উ.বি.-এর অধ্যাপক ড. সরোয়ার হোসেন ট্রান্সজেন্ডার ইস্যুতে বিনম্র ভাষায় মত প্রকাশ করায় প্রথমে বহিষ্কৃত হন, পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পুনর্বহাল করা হয়। তিনি একটি বিতর্কিত সামাজিক ইস্যু নিয়ে কথা বলে সচেতনতা তৈরির চেষ্টা করেছিলেন—কিন্তু সেই চেষ্টাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। বর্তমান সমাজে বিভিন্ন সংগঠন ও গোষ্ঠী যখন একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে, তখন তার বিপরীত অবস্থান নেওয়া ব্যক্তির পক্ষে টিকে থাক...