উন্নয়নের মডেল : হাইব্রিড নাকি স্বতন্ত্র
উন্নয়নের মডেল : হাইব্রিড নাকি স্বতন্ত্র দেশীয় শিক্ষাব্যবস্থা নিয়ে কেন যেন ব্যাপক আগ্রহ কাজ করে। জাপানের মতো দেশ নিজ মাতৃভাষাকে অগ্রাধিকার দিয়ে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে দেশীয় মাতৃভাষাকে অগ্রাধিকার দেয়। জাপানের আত্নমর্যাদা ও স্বজাত্যবোধ প্রবল বলেই ব্যবসা বাণিজ্য, গবেষণা, প্রযুক্তি, সকল ক্ষেত্রেই জাপানি ভাষার অগ্রাধিকার ইংরেজিতে বিকল্প রেখে। আর আমাদের দেশে তৃতীয় ভাষা শেখার জোড় দেয়া হয়। তৃতীয় ভাষা সেই দেশের ভাষাকেই টার্গেট করছে যে দেশ বৈশ্বিক অর্থনীতিতে শক্ত অবস্থানে রয়েছে। হয়তো তা চীনা ভাষাই হতে চলেছে। নয়তো কোরিয়া। বাংলাদেশ সেই ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে টার্গেট করবে যে ভাষা আন্তর্জাতিক শ্রমবাজার, প্রযুক্তি ও বিনিয়োগ বা বৈশ্বিক শিক্ষাব্যবস্থায় ইংরেজির পর তৃতীয় অবস্থানে আছে।দেশ হয়তো টার্গেট করছে এমন একটি ভাষা শেখার গুরুত্বারোপ যা দক্ষ জনবল রপ্তানিতে আন্তর্জাতিক শ্রমবাজারে ভূমিকা রাখবে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে ভূমিকা রাখবে। ইরান যেখানে নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করে, চীন যেখানে এ আই আপগ্রেড ও লন্স করে বৈশ্বিক প্রযুক্তিতে পশ্চিমাদের মতো নিজস্বতা বজায় রাখে সেখ...