Posts

Showing posts from January, 2026

No Religion Advocates Riot

 No Religion Advocates Riot Worldwide religious riots have transformed into a long-serving global concern. No country in the world is totally free from this issue; several examples are ahead of us, in particular the Rohingya people from Myanmar, Uyghur Muslims in China, Indian Manipuri Muslims, and so on. Muslim minority tribals are being repressed by other religious majorities, more or less. The main reasons functioning behind their suppression are rigorous religious sentiment, intolerance, religious superiority feelings, and so on. Particularly, due to a lack of a sense of unity, it takes place. The Rohingyas were expelled from their homeland, falling prey to rigorous nationalism by Bamar majorities. In the same way, Uyghur Muslims are being exploited by the majority, whereas minority Muslims are being exploited by the majority Hindus. Especially, the main fact is dominance by the majority over the minority; hence, the main factor functioning behind it is the establishment of a s...

গবেষণায় বিভিন্ন মেথড

  গবেষণায় বিভিন্ন মেথড Different Methods  Historical methods : আপনি যখন কোনো বিষয়ে গবেষণা করবেন তখন অতীত কোনো ঘটনা ও তথ্য নির্ভরযোগ্য উৎস(সরকারি নথি,প্রত্যক্ষদর্শীর ডাইরী,সংবাদপত্র ) থেকে যাচাই করার পদ্ধতিকে  historical method বলে। যেমন : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ঘটনা অনুসন্ধান historical method. Literature review :  যে বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন, সে বিষয় সম্পর্কিত অনলাইন জার্নাল, থিসিস, ডিসারটেশন, ই-বুক, গবেষণা পেপার ইত্যাদি বিদ্যমান সাহিত্যসমূহ পদ্ধতিগতভাবে পর্যালোচনা করে–সেগুলোর শক্তিশালী দিক, সীমাবদ্ধতা, মেথডোলজিক্যাল ও থিওরেটিকাল গ্যাপ চিহ্নিত করা এবং সেই গ্যাপের ভিত্তিতে নিজ গবেষণার নতুনত্ব ও অবস্থান নির্ধারণ করার প্রক্রিয়াকে Literature Review বলা হয়। সাধারণত কোয়ালিটিভ ও কোয়ানটিটেটিভ ও মিক্সড মেথড রিসার্চে literature review method প্রয়োজন। Meta Analysis:  Meta Analysis: মেটা-এনালাইসিস হলো একটি পরিসংখ্যানগত পদ্ধতি, যা স্বাধীন গবেষণার ফলাফল বিশ্লেষণ করে তাদের মধ্যে মিল, পার্থক্য ও সামগ্রিক প্রভাব নির্ধারণ করে। এটি সিস্টেমেটিক রিভিউ এর সাথে সম্পর্কিত। উল্লেখ্য,...

Sufism and Islam: Are They in Conflict?

 Sufism and Islam: Are They in Conflict? Abstract  Many people think Sufism goes against Islam, but that isn’t true. Real Sufism is about getting closer to Allah and improving yourself spiritually. It follows the Quran and Sunnah. This article looks at how some practices in South Asia have distorted Sufism, and why the original form of Sufism actually fits perfectly with Islam. How This Article Was Written I started with a simple question: “Do Sufism and Islam clash?” Then I looked at the Quran and Hadith for guidance. The focus is on understanding the ideas, not just listing rules. True Sufism and Islam Work Together Sufism is not separate from Islam. The first Sufis, like Junaid Baghdadi, always followed the Quran and Sunnah. For them, Sufism meant cleaning the heart, being humble, and obeying Allah–not creating new rituals. Direct Relationship With Allah In Islam, every person can connect with Allah directly. You don’t need a Pir or a spiritual guide as a middleman. Thinkin...

আলিফ-লাম-মিম

  আলিফ-লাম-মিম (এক রহস্যময় বিজ্ঞান লুকিয়ে আছে এ তিন হরফের মাঝে)। আট বছর ধরে প্রশ্নের উত্তর খুঁজছি, এই হরফে মুকাত্তাআত এর মাঝে আমার বারবার পরমাণুর বন্ধনী মাথায় আসে। এটি কি একটি অণু যাতে যাতে তিনটি পরমাণু রয়েছে যারা আণবিক বন্ধনে আবদ্ধ আর এর অর্থ একমাত্র মহান আল্লাহ জানেন। নাকি কোন ত্রিমাত্রিক প্রিজম এই তিন হরফের আকৃতি? আলিফে এক আলিফ ,লাম ও মিম উচ্চারণে তিন আলিফ পরিমাণ টান মানে সংখ্যা সাত–আর মহান আল্লাহ বিজোড় সংখ্যা পছন্দ। কি সেই রহস্যময় বিজ্ঞান মৃত্যুর আগে কি উত্তর মিলবে!মহান আল্লাহই এর উত্তর ভালো জানেন, আমি তো তাঁর নগণ্য বান্দা।

ইসলাম, সোশ্যাল সায়েন্স ও বায়োলজির আলোকে লিঙ্গবৈষম্য ও বিশ্বাসের স্বাধীনতা

  ইসলাম, সোশ্যাল সায়েন্স ও বায়োলজির আলোকে লিঙ্গবৈষম্য ও বিশ্বাসের স্বাধীনতা সমাজে স্তরভেদে মতামত ভিন্ন হবে। যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করা উচিত। সব মতামত তো গ্রহণযোগ্য হবে না, তাই বলে কাউকে ব্যক্তিগত আক্রমণ অনুচিত। অন্যের মতামত ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মানকে অক্ষুণ্ন রাখতে হবে। লিঙ্গবৈষম্য একটি সোসাইটি-সৃষ্ট বৈষম্যমূলক অবস্থার একটি রূপ।পবিত্র কুরআনের আয়াতগুলো পড়েন যেখানে বলা হয়েছে, "নারী পুরুষ একে অপরের পরিপূরক।" (সূরা বাকারা, আয়াত: ২:১৮৭) তাহলে সমাজে লিঙ্গবৈষম্যের প্রশ্ন ওঠার কারণ কী?সমাজে প্রতিষ্ঠিত একজন নারী যখন তাঁর মতামতের জন্য সমাজের দ্বারা প্রশ্নবিদ্ধ হন তখন সমাজ কি পবিত্র কুরআনের এ আয়াত পড়েনি? পবিত্র কুরআনের সূরা আত-তাওবা বলা হয়েছে, "মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু (অভিভাবক/সহযোগী)।" (সূরা আত-তাওবা, আয়াত ৯:৭১)।ইসলাম সমতার ভারসাম্যে বিশ্বাস করে। তেমনি নারীবাদ যেন পুরুষ নির্যাতনের কারণ না হয় তাও আধুনিক সমাজ ব্যবস্থায় অন্যতম সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত। তৃতীয় লিঙ্গ কোনো অভিশাপ নয়, জন্মগত বৈচিত্র্য। তাঁদের XXY বা XO ক্রোমোজম ও হরমোনাল...

লিঙ্গ বৈষম্য ও বিশ্বাসের স্বাধীনতা বনাম ইসলাম

 লিঙ্গবৈষম্য ও বিশ্বাসের স্বাধীনতা: ইসলামের দৃষ্টিকোণ থেকে সমাজে স্তরভেদে মতামত ভিন্ন হবে। যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করা উচিত। সব মতামত তো গ্রহণযোগ্য হবে না, তাই বলে কাউকে ব্যক্তিগত আক্রমণের পক্ষপাদী না হওয়া অন্যের মতামত ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মানকে অক্ষুণ্ন রাখে। লিঙ্গবৈষম্য একটি সোসাইটি সৃষ্টি বৈষম্যমূলক অবস্থার একটি রূপ। আপনি পবিত্র কুরআনের আয়াতগুলো পড়েন যেখানে বলা হয়েছে "নারী পুরুষ একে অপরের পরিপূরক।" (সূরা বাকারা, আয়াত: ২:১৮৭) তাহলে সমাজে লিঙ্গবৈষম্যের প্রশ্ন উঠে কেন? একজন অধ্যাপিকা তাঁর মতামতের জন্য কেন সমাজের দ্বারা প্রশ্নবিদ্ধ হবে? হে, তাঁর দায়িত্বের সহিত সংযতভাবে বিষয়টি তুলে ধরা। আর যারা তাঁকে আক্রমণ করছেন নারী হবার জন্য, তাঁরা কি এই আয়াত পড়েছেন যে পবিত্র কুরআনের সূরা আত-তাওবা বলা হয়েছে, "মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু (অভিভাবক/সহযোগী)।" ---সূরা আত-তাওবা, আয়াত ৯:৭১ যারা আমাদের মা, বোনদের একপাক্ষিক সৃষ্ট বৈষম্যমূলক লেন্স দিয়ে তাঁদের বিচার করেন, এটা তাদের ইসলাম সম্পর্কে জানার অভাব থেকে করে হয়তো সচেতনভাবে বা অবচেতনভাবে একপাক্ষিক পুরুষতান্ত্...

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

 Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture Culture is the coordination of subjective and objective elements of nationalism of any country, bearing individual belief, sense and practice of religion, moralism, and mannerism, along with an application of intellectual, artistic, and aesthetic versatile perception, which is reflected throughout the national domain. In other words, the concept of the entity and versatile signs related to nationalism reveal the signs of a culture of any country on the global platform, and eventually, culture plays a vital role in representing the country. However, each country bears its own culture relying on its own entity; and so, in the case of both Western culture and Bangladeshi culture, there are cultural possessions despite national and geographical variations. Consonance and dissonance are visible in the case of the two countries' cultures. The similarities include individualism, mannerism, and the app...

Classical and Relative Mechanics

 Classical and Relative Mechanics In the history of human civilization, the past century has witnessed glorious scientific events. The implementation of practical, applied, and mathematical interpretations of theoretical physics are those inventions that have helped to conquer space, even in the future. The categorized-based physics development includes: Classical Mechanics, Relativistic Mechanics, Quantum Mechanics, and Electromagnetic Mechanics. Classical mechanics deals with how the action of mechanics functions on materials. Isaac Newton is a pioneer of classical mechanics. The main three laws of Isaac Newton can be expressed mathematically. The first law is that static materials will remain at rest; on the other hand, moving substances will continue in motion in a straight line at constant speed unless acted upon by an external force. The second law states that the rate of change of a material’s momentum with time is equal to the applied force, and the change in the material’s...

"গণভোটে হ্যাঁ!"

 "গণভোটে হ্যাঁ!" গতকাল একজন শ্রদ্ধেয়া মহিলা উপদেষ্টা বললেন গণভোটে অংশগ্রহণ না করলে সে আওয়ামী স্বৈরতন্ত্র ও জুলাই বিপ্লবের বিরোধী। শ্রদ্ধেয় ম্যাম, স্বৈরতন্ত্রের পতনের কতটা কাঠামোগত রাষ্ট্রীয় সংস্কার হয়েছে? কেন ওসমান হাদী হত্যার বিচার, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার, মেজর সিনহা হত্যার বিচার, আবরার ফাহাদ হত্যার বিচারে বিলম্ব? আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ পর্যন্ত কেন এসব হত্যার বিচার হয়নি? সরকার পরিবর্তন হচ্ছে, কিছু বিচার ও প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন কোথায়? লালফিতার দৌরাত্ম্য কি প্রশমিত হয়েছে? অর্থনৈতিক সংস্কারে কিছুটা অগ্রগতি লক্ষণীয়– ঋণ পরিশোধ, আদানী গ্রুপের ষড়যন্ত্রের ফাঁদ থেকে দেশকে রক্ষা, রিজার্ভ ও রেমিট্যান্সে স্থিতিশীলতা, কিন্তু পরিকল্পিতভাবে কি অর্থনৈতিক মডেল ডিজাইন করে সেই কাঠামোয় দেশীয় অর্থনৈতিক ব্যবস্থাকে প্রতিস্থাপন করে ৬৪টি জেলায় কি পরিকল্পিতভাবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ট্রান্সপোর্ট সিস্টেম, আরবানাইজেশন ও ভিলেজের প্রপোশনাল ডেভেলপমেন্ট, ইকো-এনভায়রনমেন্টাল মডেল ডিজাইন, ক্লাস ডিসক্রিমিনেশন রিমুভাল ওয়ার্কিং সিস্টেম তৈ...

Does AI have cognitive abilities like a human?

  Does AI have cognitive abilities like a human? Cognitive abilities refer to the diversity of cognitive functions like memory, attention, reasoning, linguistic ability, creativity, perceptivity, creative and critical thinking, socializing, meta-cognition (thinking about thinking), & self-realization, assisting to realize the entire world and behavioral patterns (Happy Neuron Pro, 2026). Artificial intelligence (AI) is a broader field of computer science, integrating Machine Learning (ML) (subset of AI) and deep learning (subset of ML) and artificial neural networks (ANN) (main model of DL), enriching human learning, understanding, creativity, problem-solving, and decision-making (Stryker & Kavlakoglu, 2024). If AI had cognitive abilities like a human, no AI director software like Originality.ai, GPTZero, ZeroGPT, Scribbr, QuillBot, Grammarly, and JustDone AI would have used the words "possibility" or "likely" in the case of any piece of writing. Some co...

Family Behavior and Dynamics: Preliminary Qualitative Study through Observations and Longitudinal Survey

 Disclaimer: The study is based on observed behavioural patterns inspired by general family dynamics and their aftermath.It highlights systemic emotional dynamics,not individual blame. Family Behavior and Dynamics: Preliminary Qualitative Study through Observations and Longitudinal Survey Introduction : The study aims to observe familial behavioural patterns and understand how emotion, caution, and role management interact in family dynamics and affect mental health. Methodology of Data Collection: The entire study's data collection has been conducted using the following two methodologies: a longitudinal study and long-term observation. These two methodologies help collect and develop the content of the essay. Additionally, Copilot and ChatGPT have been used for creating infographics and layouts. Methodology : Data collection : Long- term observation Longitudinal study Sampling Strategy : Participants : Two participants (From whom data were collected) Long-term observation (data we...

প্রকৃতি ও প্রযুক্তির সংঘাত: একটি অবজারভেশনাল মিনি রিসার্চ

  প্রকৃতি ও প্রযুক্তির সংঘাত: একটি অবজারভেশনাল মিনি রিসার্চ Abstract গত তিন বছর পাখিদের পর্যবেক্ষণ করা হয়েছে। পাখির আচরণ, বাসস্থান এবং প্রজাতির সংখ্যা পরিবর্তন ইকোলজি, সামাজিক এবং প্রযুক্তিগত প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত। নগরায়ন, শিল্পায়ন এবং পুঁজিবাদী বিশ্বব্যবস্থা প্রজাতির বিলুপ্তি এবং মানব জীবনের ভারসাম্যের ওপর সম্ভাব্য প্রভাব ফেলে। Introduction গত তিন বছর ধরে পাখিদের পর্যবেক্ষণ করা হয়েছে। পাখিরা অস্থির, সেকেন্ডে সেকেন্ডে মুভমেন্ট প্রদর্শন করে। তারা পা ব্যবহার করে দেহ চুলকায় এবং দেহের ময়লা পরিষ্কার করে। মা পাখি ঠোঁট ব্যবহার করে ছানাদের খাওয়ায়। পাখির ছোট ছানাগুলোর চোখ না ফোটার সময় তারা অত্যন্ত অসহায় থাকে। যখন ছানাগুলো পাখির বাসা থেকে বাইরে আনা হয়, তারা অস্থির হয়ে ওঠে। মা পাখির আর্তনাদও লক্ষ্য করা যায়। Observations পাখির বাসা মানুষের বাসার মতো হাইজেনিক নয়; এতে ছোট পোকামাকড় ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী থাকে। পাখিরা নিজেদের বুদ্ধিমত্তা ব্যবহার করে গাছের মগডালে, বাসার ছাদে এবং ঝোপঝাড়ে বাসা বানায়। তারা মানুষের মতো সভ্য নয়, তবে মানবজাতির জন্য বিপজ্জনকও নয়। যেসব প...

বৈশ্বিক কাঠামো ও দেশীয় রাজনীতি ও বিলম্ব পরিবর্তন

  বৈশ্বিক কাঠামো ও দেশীয় রাজনীতি ও বিলম্ব পরিবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুঁজিবাদী বৈশ্বিক কাঠামো এমনভাবে বিশ্বমঞ্চে স্থান করে নিয়েছে যেমন শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনোদন, প্রযুক্তি খাত ও সংস্কৃতিতে যে তা ভেঙে পুঁজিবাদী বৈশ্বিক বিকল্প কাঠামো গড়ে তোলা এত সহজ হবে না, কারণ প্রথম বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক কাঠামো পুঁজিবাদী হলেও পুঁজিবাদের প্রকৃতি ভিন্ন। কাঠামোর রিপ্লেসমেন্ট নতুন বৈশ্বিক ব্যবস্থার স্বাদ নিতে পারে বিশ্ব। কিন্তু প্রশ্ন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? 🙂🛎️ তেমনিভাবে দেশীয় রাজনীতি যে গতানুগতিক স্ট্রাকচারাল সিস্টেমে ফাংশন করে তা ভাঙতে ও একটি উন্নত দেশ গড়ার বিনির্মাণে দেশপ্রেম, স্বজাত্যবোধ, দেশের প্রকৃত ইতিহাসের সংরক্ষণ ও অবিকৃতীকরণ, দলীয়মুক্ত বুদ্ধিজীবী সমাজ ও বুদ্ধিবৃত্তিক চর্চা, ক্ষমতা নির্লোভ জাতীয় রাজনৈতিক গঠিত দল, রাজনৈতিক শিষ্ঠাচার, প্রবল জাতি ও জাতীয়তাবোধ, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও এর প্রভাব শিক্ষা ও গবেষণায়, দেশীয় ইন্সটিটিউশনাল স্ট্রাকচারাল সিস্টেমে নেপোটিজম, ফেবারিটিজম, কোরাপশন মুক্ত ব্যবস্থা, জাতীয় সম্পদের সঠিক ব্যবহার, বৈশ্বিক অর্থনৈতিক মডেলের সাথে...

Social Media and the Brain: Addiction, Reward, and Ethics

 Social Media and the Brain: Addiction, Reward, and Ethics In people who are addicted to social media entertainment, hormones like dopamine, serotonin, and endorphins play a vital role. Watching short videos, memes, and reels triggers the release of dopamine, which creates feelings of joy and contentment (Goldman, 2021). Users' brain reward systems are triggered by using social media through the release of dopamine, contributing to addictive behavior (Goldman, 2021). Consequently, we tend to become addicted to social media-based entertainment. As a result, we spend longer periods on social media. Why does our brain become addicted to entertainment rather than focusing on learning? The two independent variables,entertainment and learning, function contradictorily. Entertainment intensely triggers the brain's reward system, releasing the pleasure chemical dopamine. In contrast, learning does not stimulate the brain in the same way that entertainment does.  Naturally, people tend...

অলিগোপলি বাজারব্যবস্থা।

 আমরা সবাই কোন না কোন সেক্টরে হয়তো যাবো হয়তো ভাগ্য ও চেষ্টায়। ছাত্রজীবন থেকেই একটা বিষয় খুব আফসোস লাগে তা হল আমরা আমাদের অর্জিত জ্ঞানকে পুঁজিবাদী কাঠামোয় বন্দী করে পুঁজির সংস্থান করার প্রয়াসে থাকি। বিষয়টি দুঃখজনক মনে হয়। মার্কেটিং, ব্যান্ডিং, প্রফিট এ তিন ভ্যারিয়েবল এ পুঁজিবাদী কাঠামোয় আমাদের অর্জিত জ্ঞান ট্রান্সমিট হয়। বর্তমান বাস্তবতা দেখে মনে হয় শ্বাসরুদ্ধকর। এক অসুস্থ প্রতিযোগিতা আজকের নলেজ ভিত্তিক অলিগোপলি বাজারব্যবস্থা। ©

বিপ্লবের চক্র: প্রজন্ম, কাঠামো ও নলেজের সীমাবদ্ধতা

  বিপ্লবের চক্র: প্রজন্ম, কাঠামো ও নলেজের সীমাবদ্ধতা জুলাই বিপ্লব কেন হয়েছিল যদি এখন দেশীয় কনটেক্সট এ প্রশ্ন করে বসি কোটামুক্ত চাকরি নিয়োগব্যবস্থার জন্য নাকি আসন্ন জাতীয় সংসদে বসার জন্য? এরপর কোন সরকার পতনের বিপ্লব হলে আবারো নতুন প্রজন্ম এই ধারাবাহিকতায় আবর্তিত হবে। এই বিপ্লবের চক্র ও প্রজন্মগত পুনরাবৃত্তির জন্য দেশীয় কাঠামো ও অবকাঠামোগত, ভৌত ও অভৌত পরিবর্তন কখনোই হয় না। তৃতীয় বিশ্বের দেশের তকমা থেকে এ দেশ কখনো বেরোতে পারবে না। এই বিপ্লবের চক্র ও প্রজন্মগত পুনরাবৃত্তির ন্যারেটিভ বানিয়ে বুদ্ধিজীবীদের পুনরাবৃত্তিমূলক নলেজ প্রোডাকশন একাডেমিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে,সামাজিক পরিবর্তনে ঐ ন্যারেটিভ উদ্বায়ী পদার্থের মতো। © দ্বীন সাঈদীন

ব্যক্তির নির্ণায়ক: সমাজ ও মিডিয়ার কনজিউমিং মেকানিজম : একটি ইন্টারডিসিপ্লিনারী এপ্রোচ

  ব্যক্তির নির্ণায়ক: সমাজ ও মিডিয়ার কনজিউমিং মেকানিজম : একটি ইন্টারডিসিপ্লিনারী এপ্রোচ সমাজ ও সামাজিক বাস্তবতা এমন যে, যার হাতে অর্থ, স্কিল, ক্ষমতা ও সামাজিক অবস্থান রয়েছে, সমাজ এবং সব ধরনের মিডিয়া প্রিন্ট, ব্রডকাস্ট, সোশ্যাল তাকে স্বাভাবিকভাবেই উৎযাপন করে।  যে নিঃস্বার্থভাবে কিছু বিতরণ করে, সমাজ ও মিডিয়াও তাকে উদযাপন করে।সমাজ ও মিডিয়া ব্যক্তির অর্থ, স্কিল, ক্ষমতা ও অবস্থানকে এক ধরনের কনজিউমার মনোবৃত্তির স্কেলে তুলে ধরে। যদি ব্যক্তি তার নিয়ামকগুলোকে ভোগ্য পণ্য হিসেবে প্রকাশ না করেন, তবু কনজিউমার মনোবৃত্তি থেমে থাকে না; চাহিদার আকাঙ্খা তীব্র হয় এবং ব্যক্তির নিয়ামকের বাজারমূল্য আরও বৃদ্ধি পায়–এক ধরনের চুম্বক ও লোহার একীভূত হবার পূর্বাবস্থা। ধরুন, একজন লেখক বই প্রকাশ করে খ্যাতি অর্জন করেছে। সমাজ ও মিডিয়া তার খ্যাতিকে প্রমোট ও সেলিব্রেট করবে। আবার ধরুন, একজন গবেষক Q1 ক্যাটাগরির জার্নালে তার পেপার প্রকাশ করেছে। অনলাইন রিসার্চ কমিউনিটি তার এই সাফল্যকে নির্দিষ্ট সময়ের জন্য সেলিব্রিটাইজ করবে। কিন্তু লেখক বা গবেষক যদি সহজলভ্য না হন, যদি তারা তাদের নিয়ামকগুলোকে ভোগ্য পণ্য হি...

সমাজ ও সামাজিক বাস্তবতা

 সমাজ ও সামাজিক বাস্তবতা যার হাতে অর্থ, স্কিল, পাওয়ার ও পজিশন, সমাজ ও সকল প্রকার মিডিয়া (প্রিন্ট, ব্রডকাস্ট, সোশ্যাল) তাকে উৎযাপন করে। যে নিঃস্বার্থে বিলিয়ে দেয়, সমাজ ও মিডিয়া তাকে উৎযাপন করে। সমাজ ও মিডিয়া ব্যক্তির অর্থ, স্কিল, পাওয়ার ও পজিশনকে উৎযাপন করে—এক ধরনের কনজিউমিং এটিটিউড। কনজিউমার মনোবৃত্তির সার্কেলে আবদ্ধ সমাজ ও মিডিয়া। এক্ষেত্রে ব্যক্তি যদি তার নিয়ামকগুলোকে ভোগ্য পণ্য করতে না চান, সেক্ষেত্রে কনজিউমার মনোবৃত্তির উপযোগ শেষ হবে না; চাহিদার আকাঙ্খা আরো তীব্র করবে, ব্যক্তির নিয়ামকের বাজারমূল্য আরো তীব্র হবে।

Mechanism of Civilization

 Mechanism of Civilization When the entire world functions within the framework of Western knowledge production, the strange thought of breaking this framework strikes home! Edward Said, Fanon, Minio, and how many other theorists are needed to detonate dynamite in the structural system of Western capitalism and bring back the hegemony of Muslims in knowledge science? Is it very difficult to bring innovation to their editorial boards, database indexing, peer review and plagiarism mechanisms, expensive journal submission and paper publication processes, citation and reference processes? What will happen to decolonized theory if a decolonized knowledge production system cannot be run? Why are Muslim-driven D&I systems, anti-plagiarism and peer review mechanisms, grand agencies, indexing and journal accessibility, and the prioritization of one’s own language impossible for Muslims? Because Muslims are not leaders in the world leadership structure, and Muslim countries are not unite...

⛔How to Write a Research Proposal ⛔

  For English Department Students   ⛔How to Write a Research Proposal ⛔ A research proposal explains what to study, why it is important, and how will the study be conducted.  A standard research proposal includes the following sections: 1. Title Purpose: The title should clearly reflect: The research topic The target group The method or approach Example: English Language Learning Anxiety among Lushai Minority Students: Application of the Natural Language Approach ⚪ Clear ⚪ Specific   2. Introduction The introduction: Provides background information Explains why the topic is important Identifies the problem Introduces the proposed solution What to include: Importance of English in the modern world Educational challenges of minority communities The problem of anxiety in English learning Why this study is necessary Example focus: Explain that although English is essential for Lushai students, socio-cultural, linguistic, and emotional barriers cause anxiety, which n...

দুর্লভ খনিজ, পরাশক্তি ও একমুখী বিশ্বব্যবস্থার নকশা

 দুর্লভ খনিজ, পরাশক্তি ও একমুখী বিশ্বব্যবস্থার নকশা একটা ক্ষুধার্ত বাঘ ট্রাম্প, যার টার্গেট হলো খনিজ ও দুর্লভ খনিজ সম্পদে সমৃদ্ধ দেশগুলোর সম্পদ গ্রাস করা। ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডও তার অধীনে নিতে হবে। কেন? কারণ গ্রিনল্যান্ডে ইউরেনিয়াম, লোহা, নিওডাইমিয়াম, তেল ও গ্যাস রয়েছে। ভেনেজুয়েলা কেন তার দরকার? আমেরিকার তেল পরিশোধনাগার বাঁচাতে ঘন অপরিশোধিত তেল প্রয়োজন, যা ভেনেজুয়েলায় সহজলভ্য। রাশিয়ার সঙ্গে বৈরিতার কারণে এটি সরাসরি আমদানি করা সম্ভব নয়। কানাডার কাছ থেকে আমদানি করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ইরানকে কেন সবসময় টার্গেট করা হয়? কারণ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রাখলে পারমাণবিক ও সামরিকভাবে শক্তিশালী হয়ে আমেরিকার জন্য হুমকি তৈরি করতে পারে। চীনের কাছে রয়েছে নিওডাইমিয়াম নামক দুর্লভ খনিজ, যা দিয়ে আধুনিক প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং সামরিক প্রযুক্তির বিশ্ববাজার নিয়ন্ত্রণ করছে। এই ক্ষেত্রে আমেরিকা অনেকাংশে নির্ভরশীল হলেও চীনকে চোখ রাঙাতে পারে না। অন্যদিকে, রাশিয়াকে ২০২২-এর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। উল্টো রাশিয...

সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনমূলক এক্সপেরিমেন্ট

 পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর বিষয় হলো মানুষের উপর সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনমূলক এক্সপেরিমেন্ট চালানো। ধরুন, আপনি কোনো মানুষের সাইকোলজি গভীরভাবে বোঝেন। সেই বোঝাপড়াকে ব্যবহার করে যদি আপনার কথা বা আচরণের মাধ্যমে তাকে প্রভাবিত করেন, তারপর তার আবেগ ও আচরণ পর্যবেক্ষণ করে ফলাফল বিশ্লেষণ করেন তাহলে সেটি হয়তো গবেষণা হিসেবে ধরা যেতে পারে, কিন্তু নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মানুষের অজান্তে তার মানসিক কাঠামোর উপর পরীক্ষা চালানো নিঃসন্দেহে ill practice। আর আপনার পারসেপশন, অবজারভেশনাল স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রতিটি মানুষকে 'ডেটা' বা 'গবেষণার বিষয়' হিসেবে দেখা সেটি একেবারেই অসুস্থ মানসিকতার পরিচয়।বরং পারসেপশন, অবজারভেশনাল স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্বার্থপর মানুষ থেকে দূরে থাকতে পারেন, প্রকৃত মানুষের সাথে যোগাযোগ দক্ষতা উন্নত করতে পারেন।

প্যাট্রিয়ার্কাল-ক্যাপিটালিস্ট স্ট্রাকচার

 লিটারেচারের ছাত্রদের জন্য ফেমিনিজম থিওরি খুব কমন। ওয়েস্টার্ন ও ইস্টার্ন ফেমিনিজম, প্রি ও পোস্ট-কলোনিয়াল ফেমিনিজমের ফ্রেমওয়ার্ক মূলত প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচারের বিরুদ্ধে এক সূক্ষ্ম প্রতিবাদ। মজার বিষয় হচ্ছে, বৈশ্বিক স্ট্রাকচারে যেসব ইজম যেমন ক্যাপিটালিজম, মিডিয়া, ফ্যাশন ও কস্টিউম ইন্ডাস্ট্রি, লিবারেলিজম সবই প্যাট্রিয়ার্কাল লজিকের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষিতে নারীর স্বাধীনতা কোনো স্থির বাস্তবতা নয়; বরং তা নিগোশিয়েটেড ও স্ট্রাকচার-ডিপেনডেন্ট। 🙃 আবার যারা ফেমিনিজমের আলোকে লিটারারি টেক্সট থেকে নতুন আঙ্গিকে আইডিয়ার রিপ্রোডাকশন করে, ক্যাপিটালিস্টদের প্রেসক্রাইবকৃত রিসার্চ মেথডোলজি ও ফরম্যাট অনুসরণ করে হাই-ইনডেক্সড জার্নালে পেপার পাবলিশ করেন, তারাও অনেক ক্ষেত্রে ডাটা কলোনিয়ালিজমের আনকনশাস মাইন্ড-স্লেভারি প্র্যাকটিস পুনরুৎপাদন করেন। আসলে নারী সমাজ হোক বা একাডেমিয়ান কেউই প্যাট্রিয়ার্কাল-ক্যাপিটালিস্ট স্ট্রাকচারের বাইরে অবস্থান করে না। বরং এই স্ট্রাকচারের মধ্যে থেকে প্যাট্রিয়ার্কাল-ক্যাপিটালিস্ট চর্চা হয়তো একদিন ডাটা কলোনিয়ালিজমের হাত থেকে মুক্ত করে ডাটা-ডিকলোনাইজড সত্তা ...

মিডিয়া

  ছোটবেলায় আইপিএল খেলা দেখার সময় খেলার পাশাপাশি চিয়ার্স গার্লদের স্বল্পবসন দেখে মনে হতো ওরা হয়তো গরিব, তাই ঠিকমতো পোশাক এফোর্ড করতে পারে না। 😂 তখন গ্ল্যামার, পুঁজিবাদ বা বিনোদন-শিল্পের রাজনীতি বোঝার বয়স হয়নি। কিন্তু পরে যখন স্কোপোফিলিয়া ডিসকোর্সের সঙ্গে পরিচিত হলাম, তখন চিয়ার্স গার্লদের প্রতি আমার সহানুভূতি দশ গুণ বেড়ে গেল। বুঝতে পারলাম, ওদের শরীর এখানে ব্যক্তিগত নয় ওটা দর্শনের বস্তু, পুঁজির যন্ত্র, আর পুরুষতান্ত্রিক দৃষ্টির জন্য সাজানো এক প্রোডাক্ট।

Integration

  Once social science and natural science were interconnected. Today's research tries to connect all disciplines, coined by the cross-disciplinary research framework. In the age of globalisation and technology, all fields – economics, global politics and power dynamics, technology, global human rights, digital media, communication, Internet technology, cultural studies – reunite and function in one frame. Where is the newness? Is it research to reunite all disciplines in a frame? Is it not a repeated form? Knowledge is being reproduced in a prescribed form coined by the cross-disciplinary approach. That structure is followed and accepted as innovative, and high-indexed journals accept these papers as innovative. This does not reflect innovation; this is because modern research is striving to reunite it (natural and social science). Suppose, when you break H₂O, what do you see? H⁺, O²⁻. The many times you break H₂O through chemical reaction, you get the same result. Hence, where ne...

এমআরআই ও রোগীদের অসাবধানতা

  এমআরআই ও রোগীদের অসাবধানতা  চৌদ্দ বছরের এমআরআই অভিজ্ঞতায় দেখা গেছে, বিশেষ করে গ্রাম থেকে আসা অনেক রোগী ব্রেনের এমআরআই করাতে এসে বারবার একই ভুল করেন। তারা শরীরে সোনা, রূপা বা অন্যান্য ধাতব অলংকার পরে আসে। অথচ এমআরআই মেশিনে অত্যন্ত শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয়। কোনো ব্যক্তির দেহে ধাতব পদার্থ থাকলে সেই চৌম্বকীয় শক্তি সেটিকে আকৃষ্ট করতে পারে, যা মারাত্মক বিপদের কারণ হতে পারে। এর ভয়াবহ উদাহরণ দেখা গেছে নিউইয়র্কে ২০২৩ সালে। এক ব্যক্তি গলায় বড় ধাতব চেইন পরা অবস্থায় এমআরআই মেশিনের কক্ষে প্রবেশ করেন। শক্তিশালী চুম্বকের কারণে চেইনটি হঠাৎ মেশিনের দিকে টেনে নিয়ে যায়, যার ফলে তিনি প্রাণ হারান (Gonokantho, 2023)। এমন সম্ভাব্য দুর্ঘটনার জন্য শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা যায় না; রোগীর নিজের অসচেতনতা ও অবহেলাও সমভাবে দায়ী বলে গণ্য হতে পারে। রেফারেন্স: Gonokantho. (2023). নিউ ইয়র্কে চলতি সম্প্রতি মাগনেটিক রিজোন্যান্স ইমেজিং–এ দুর্ঘটনা. Gonokantho. https://gonokantho.com/details.php?id=100469 ©দ্বীন সাঈদীন

তাইওয়ান ইস্যুতে বিশ্ব শক্তিধর দেশগুলোর বিভাজন

 তাইওয়ান ইস্যুতে বিশ্ব শক্তিধর দেশগুলোর বিভাজন  তাইওয়ান একটি স্বশাসিত অঞ্চল, যা বাস্তবে নিজস্ব প্রশাসন ও অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। সেমিকন্ডাক্টর প্রযুক্তি উৎপাদনে তাইওয়ান বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। উন্নত চিপ উৎপাদনের ক্ষেত্রে অ্যাপল, এএমডি, কোয়ালকমসহ বহু শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি তাইওয়ানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই প্রযুক্তিগত আধিপত্যই তাইওয়ানকে বৈশ্বিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। অন্যদিকে, চীন তার সাম্রাজ্যবাদী মনোভাব থেকে তাইওয়ানের ওপর দাবি বজায় রেখেছে এবং এ অবস্থানে অনড় রয়েছে। চীনের এই অবস্থানকে পরোক্ষভাবে ইন্ধন জোগাচ্ছে রাশিয়া ও উত্তর কোরিয়া। বিপরীতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাইওয়ানের পক্ষে অবস্থান নিচ্ছে মূলত তাদের নিজস্ব প্রযুক্তিগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য। বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে তাইওয়ানের নিরাপত্তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাইওয়ানকে সামরিক সহায়তা ও সমরাস্ত্র সরবরাহে আগ্রহী। একটি অঞ্চলকে নিজস্ব ইখতিয়ারে রাখার প্রশ্নে তাইওয়ান ইস...