গবেষণায় বিভিন্ন মেথড

 


গবেষণায় বিভিন্ন মেথড




Different Methods 




Historical methods : আপনি যখন কোনো বিষয়ে গবেষণা করবেন তখন অতীত কোনো ঘটনা ও তথ্য নির্ভরযোগ্য উৎস(সরকারি নথি,প্রত্যক্ষদর্শীর ডাইরী,সংবাদপত্র ) থেকে যাচাই করার পদ্ধতিকে  historical method বলে। যেমন : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ঘটনা অনুসন্ধান historical method.



Literature review : 


যে বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন, সে বিষয় সম্পর্কিত অনলাইন জার্নাল, থিসিস, ডিসারটেশন, ই-বুক, গবেষণা পেপার ইত্যাদি বিদ্যমান সাহিত্যসমূহ পদ্ধতিগতভাবে পর্যালোচনা করে–সেগুলোর শক্তিশালী দিক, সীমাবদ্ধতা, মেথডোলজিক্যাল ও থিওরেটিকাল গ্যাপ চিহ্নিত করা এবং সেই গ্যাপের ভিত্তিতে নিজ গবেষণার নতুনত্ব ও অবস্থান নির্ধারণ করার প্রক্রিয়াকে Literature Review বলা হয়। সাধারণত কোয়ালিটিভ ও কোয়ানটিটেটিভ ও মিক্সড মেথড রিসার্চে literature review method প্রয়োজন।



Meta Analysis: 


Meta Analysis:

মেটা-এনালাইসিস হলো একটি পরিসংখ্যানগত পদ্ধতি, যা স্বাধীন গবেষণার ফলাফল বিশ্লেষণ করে তাদের মধ্যে মিল, পার্থক্য ও সামগ্রিক প্রভাব নির্ধারণ করে। এটি সিস্টেমেটিক রিভিউ এর সাথে সম্পর্কিত।

উল্লেখ্য, কোয়ান্টিটেটিভ রিসার্চ-এ মেটা-এনালাইসিস পদ্ধতি ডেটা কালেকশন, বিশ্লেষণ (analysis) ও সংশ্লেষণ (synthesis)-এ ব্যবহৃত হয়।



Secondary Data:


সেকেন্ডারি ডাটা হলো পুনঃব্যবহারযোগ্য তথ্য, যা পূর্বে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা সংগৃহীত হয়েছে। সেকেন্ডারি ডাটা qualitative, quantitative এবং mixed-method research–এ ব্যবহার করা হয়।

গবেষকরা সাধারণত অনলাইন ডেটাবেস, জার্নাল আর্টিকেল, বই, পরিসংখ্যান ও সরকারি রিপোর্ট থেকে এই তথ্য সংগ্রহ করেন।



Interpretive Method:


এ মেথডে গবেষকগণ মানুষ ও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে ডাটা সংগ্রহের প্রক্রিয়াকে বলে। যেমন : দীর্ঘ সময়ের অনলাইন বিহেভিয়ার অবজারভেশন করে কোয়ালিটিটিভ রিসার্চ সম্পন্ন হয়।



Ethnographic: কোনো কমিউনিটিকে দীর্ঘ সময়ের জন্য পর্যবেক্ষণ। যেমন : সাঁওতাল জনগোষ্ঠীর সংস্কৃতি বুঝার জন্য তাদের সাথে দীর্ঘ সময় ধরে অবস্থান করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ। কোয়ালিটিটিভ রিসার্চ এ  মেথড ব্যবহৃত হয়। 


Ethnographic: কোনো কমিউনিটিকে দীর্ঘ সময়ের জন্য পর্যবেক্ষণ। যেমন : সাঁওতাল জনগোষ্ঠীর সংস্কৃতি বুঝার জন্য তাদের সাথে দীর্ঘ সময় ধরে অবস্থান করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ। কোয়ালিটিটিভ রিসার্চ এ  মেথড ব্যবহৃত হয়। 


Questionnaire :


এটি কোয়ানটিটেটিভ রিসার্চ এর একগুচ্ছ প্রশ্নের সেট যা গুগল ফর্ম নামক অনলাইন টুলসের মাধ্যমে টার্গেটট গ্রুপ অব পিপল থেকে ডাটা কালেকশন এর প্রক্রিয়া।



Interview :এই মেথড সাধারণত কোয়ালিটিভ রিসার্চ এর ডাটা কালেকশন এ গবেষকগণ স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, ও সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ এর মাধ্যমে তাদের টার্গেটট গ্রুপ অব পিপল এর সাথে ফেস টু ফেস ইন্টারেকশন এর মাধ্যমে তাদের মতামত, অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বুঝায়।



True Design : এতে randomized control গ্রুপ থাকে যাতে গবেষকগণ কারণ ও ফলাফলের সংযোগ পেতে ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করতে পারে। কিন্তু Quasi design এ true design এর উল্টো।


যেমন ধরুন নতুন টিচিং মেথডোলজি প্রয়োগ করা হবে। সেজন্য একদল গবেষক একটি স্কুলে গেলেন। ষষ্ঠ শ্রেণির দুটি গ্রুপকে বিভক্ত করে এক গ্রুপকে পুরনো টিচিং মেথডোলজিতে ক্লাস নিলেন ও অন্য গ্রুপ মানে এক্সপেরিমেন্টাল গ্রুপকে নতুন টিচিং মেথডোলজিতে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের পূর্বের ও পরের শিক্ষণ প্রক্রিয়া বিশ্লেষণ করে যে কারণ ও ফলাফলে উপনীত হলেন তা ট্রু ডিজাইন।


অন্যদিকে একই স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রদের আলাদাভাবে ভাগ না করে ষষ্ঠ শ্রেণিতে নতুন টিচিং মেথডোলজি ও সপ্তম শ্রেণীতে পুরোনো টিচিং মেথডোলজি প্রয়োগ করে তাদের লার্নিং আউটকামে যে অসামঞ্জস্যতা পেলেন তা কোয়াসি ডিজাইন।


এ মেথডগুলো কোয়ানটিটেটিভ রিসার্চ এ ডাটা কালেকশন এ ব্যবহৃত হয়।



Nominal group technique : 


এটা হচ্ছে স্ট্রাকচারাল গ্রুপ ব্রেনস্টরমিং মেথড যেখানে অংশগ্রহণকারী স্বতন্ত্রভাবে আইডিয়া তৈরী করে,আলোচনা করে যা কোয়ালিটিটিভ রিসার্চ এ বেশি ব্যবহৃত হয়।



Delphi: এটি হচ্ছে একটি কোশ্চেনিয়ার এর সেট সম্বলিত এক্সপার্টদের মতামত সংগ্রহ করার একটি পদ্ধতিগত মেথড।


ধরুন দেশে একটি অর্থনৈতিক ও সামরিক জোন হবে। এ বিষয়ে সরকার কয়েকজন গবেষককে নিয়োগ দেন এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থনৈতিক ও সামরিক বিশেষজ্ঞদের মত নিতে, তখন কতিপয় গবেষকগণ যারা এ প্রকল্পে যুক্ত তারা দেশীয় অর্থনৈতিক ও সামরিক বিশেষজ্ঞদের পরামর্শ পেতে যে কুশ্নেনিয়ার সেট করেন তাই ডেলফি।সাধারণত কোয়ালিটিটিভ রিসার্চ এ ব্যবহৃত হয়।


©দ্বীন সাঈদীন 


Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks