সুদান ও ফিলিস্তিন : টেরিটোরিয়্যাল কলোনিয়ালিজম ও ইন্ডাইরেক্ট মিলিটেন্সি
সুদান ও ফিলিস্তিন : টেরিটোরিয়্যাল কলোনিয়ালিজম ও ইন্ডাইরেক্ট মিলিটেন্সি সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী এবং অর্ধসামরিক বাহিনী RSF এর মধ্যে যুদ্ধ চলছে। আরব আমিরাত এর RSF কে অস্ত্র ও সামরিক সাহায্য দেওয়ার অভিযোগ উঠেছে, তবে তারা এটি অস্বীকার করেছে। আরব আমিরাত RSF এর কাছ থেকে যে পরিমাণ স্বর্ণ পাচ্ছে তার বদলে RSF কে সামরিক সহায়তা দিয়ে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে যদিও UAE তা অস্বীকার করছে। যে গণহত্যা ও দুর্ভিক্ষ সুদানে দেখা দিয়েছে তার পেছনে আরব আমিরাত পরোক্ষ সন্ত্রাস করছে। যেভাবে আমেরিকা পরোক্ষ সন্ত্রাসবাদের চর্চা করেছে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে ফিলিস্তিনের উপর নির্বিচারে গণহত্যা অব্যাহত রাখতে। সুদানে স্বর্ণের যে খনি রয়েছে সেই সম্পদ লুট করতে UAE যে ঘৃণ্য ষড়যন্ত্রে RSF কে ব্যবহার করে সুদানের সাধারণ মানুষদের উপর গণহত্যা, শিশু ও নারী নির্যাতন চালাচ্ছে তা সমানুপাতিকভাবে ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত গণহত্যারকে প্রতিনিধিত্ব করে। ইসরায়েল টেরিটোরিয়্যাল কলোনিয়ালিজম ও আরব আমিরাত অপরোক্ষ মিলিটেন্সি এর আশ্রয় নিয়ে সাধারণ মানুষদের রক্ত চুষছে। .মূলত অর্থনৈতিক সমৃদ্ধির জ...