"গণভোটে হ্যাঁ!"
"গণভোটে হ্যাঁ!"
গতকাল একজন শ্রদ্ধেয়া মহিলা উপদেষ্টা বললেন গণভোটে অংশগ্রহণ না করলে সে আওয়ামী স্বৈরতন্ত্র ও জুলাই বিপ্লবের বিরোধী।
শ্রদ্ধেয় ম্যাম, স্বৈরতন্ত্রের পতনের কতটা কাঠামোগত রাষ্ট্রীয় সংস্কার হয়েছে? কেন ওসমান হাদী হত্যার বিচার, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার, মেজর সিনহা হত্যার বিচার, আবরার ফাহাদ হত্যার বিচারে বিলম্ব?
আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ পর্যন্ত কেন এসব হত্যার বিচার হয়নি? সরকার পরিবর্তন হচ্ছে, কিছু বিচার ও প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন কোথায়?
লালফিতার দৌরাত্ম্য কি প্রশমিত হয়েছে? অর্থনৈতিক সংস্কারে কিছুটা অগ্রগতি লক্ষণীয়– ঋণ পরিশোধ, আদানী গ্রুপের ষড়যন্ত্রের ফাঁদ থেকে দেশকে রক্ষা, রিজার্ভ ও রেমিট্যান্সে স্থিতিশীলতা, কিন্তু পরিকল্পিতভাবে কি অর্থনৈতিক মডেল ডিজাইন করে সেই কাঠামোয় দেশীয় অর্থনৈতিক ব্যবস্থাকে প্রতিস্থাপন করে ৬৪টি জেলায় কি পরিকল্পিতভাবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ট্রান্সপোর্ট সিস্টেম, আরবানাইজেশন ও ভিলেজের প্রপোশনাল ডেভেলপমেন্ট, ইকো-এনভায়রনমেন্টাল মডেল ডিজাইন, ক্লাস ডিসক্রিমিনেশন রিমুভাল ওয়ার্কিং সিস্টেম তৈরি করে বাস্তবায়ন করা হয়েছে?
যেখানে পলিথিন নিষিদ্ধকরণে ব্যর্থ, সেন্টমার্টিন নিয়ে ধোঁয়াসা, ঢাকার বাতাসে উচ্চমাত্রার কার্বন মলিকিউলস, সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় ও নিম্ন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস–গণভোটে হ্যাঁ দিলেই কি তা উন্নত হবে?
অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষা সংস্কারে বৈচিত্র্য কোথায়? আওয়ামী প্রতিষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কাঠামোয় আওয়ামী এডপ্ট সৃজনশীল নামক শিক্ষা পদ্ধতি পুনরায় রিপ্লেসমেন্ট!
প্রসটিটিউশনকে গত বছর শ্রমের স্বীকৃতি দিয়ে ও একটি নির্দিষ্ট সময় পর পর্নোগ্রাফি দেখার সুযোগ সৃষ্টি করে কি ধরনের সামাজিক সংস্কারের ইঙ্গিত দেওয়া হয়েছে?
২০০৯ থেকে ২০২৬ সামাজিক অপরাধের ধরন কেন একই হচ্ছে? সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু সামাজিক স্থিতিশীলতা? গণভোট দিলেই কি হাওয়ার বেগে সব মুছে আলো আসবে?
হে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কোন নির্বাচিত সরকারের চেয়ে মত প্রকাশে স্বাধীনতা আছে, কিন্তু প্রশ্ন, গণভোট কি নিশ্চয়তা দিতে পারবে আসন্ন নির্বাচনের যে সরকার জয়ী হবে তা পূর্ণ মত প্রকাশের অধিকার নিশ্চিত করবে?
গণভোট দিলেই কি দেশীয় স্বাস্থ্যখাত উন্নত হবে, সাধারণ জনগণের জীবন ও মূল্যবান সময় জীবন থেকে হারিয়ে যাবে ভুল চিকিৎসার কারণে? চিকিৎসকদের কি বাধ্য করতে পারবে দেশীয় জনগণের সেবায় দায়িত্ববোধ, স্বচ্ছতা নিশ্চিত করতে?
গণভোট দিলেই কি দেশীয় সংস্কৃতিকে জনগণের কাছে তুলে ধরে স্বজাত্যবোধের মডেল বাস্তবায়ন করতে পারবে, বৈশ্বিক হাইব্রিডিটি সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে?
গণভোট দিলেই কি ভারত-এর সাথে সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলগতভাবে ভারতের সাথে সুপারফিশিয়াল সম্পর্ক বজায় রাখার আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারবে, নাকি শুধু আবেগীয় বিস্ফোরণমূলক মন্তব্য হবে?
দেশীয় প্রাকৃতিক সম্পদ জাতীয়করণ করে প্রাকৃতিক সম্পদ অন্বেষণ, ব্যবস্থাপনা ও জাতীয় স্বার্থে ব্যবহার সংক্রান্ত যে প্রযুক্তিগত ব্যবস্থাপনা চেইন সিস্টেম নিশ্চিতকরণ কি হবে গণভোটে "হ্যাঁ" দিলেই?
স্বাধীনতার পঞ্চান্ন বছরেও দেশ উপরোক্ত প্রশ্নগুলোর সমাধান দেখাতে পারেনি, আর "হ্যাঁ"-এর কি দৈবশক্তি আছে যে ম্যাজিকের মতো সব চেঞ্জ হবে?
২০০৯ থেকে ২০২৬ – দেশীয় কাঠামোগত পরিবর্তন উল্লেখযোগ্য নয়, হঠাৎ করে সব কিভাবে পরিবর্তন হবে? একজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ বলেছেন, হি হেস এ প্লেন। সো, ওয়েটিং ফর ইট!
©