ব্যক্তির নির্ণায়ক: সমাজ ও মিডিয়ার কনজিউমিং মেকানিজম : একটি ইন্টারডিসিপ্লিনারী এপ্রোচ
ব্যক্তির নির্ণায়ক: সমাজ ও মিডিয়ার কনজিউমিং মেকানিজম : একটি ইন্টারডিসিপ্লিনারী এপ্রোচ
সমাজ ও সামাজিক বাস্তবতা এমন যে, যার হাতে অর্থ, স্কিল, ক্ষমতা ও সামাজিক অবস্থান রয়েছে, সমাজ এবং সব ধরনের মিডিয়া প্রিন্ট, ব্রডকাস্ট, সোশ্যাল তাকে স্বাভাবিকভাবেই উৎযাপন করে।
যে নিঃস্বার্থভাবে কিছু বিতরণ করে, সমাজ ও মিডিয়াও তাকে উদযাপন করে।সমাজ ও মিডিয়া ব্যক্তির অর্থ, স্কিল, ক্ষমতা ও অবস্থানকে এক ধরনের কনজিউমার মনোবৃত্তির স্কেলে তুলে ধরে।
যদি ব্যক্তি তার নিয়ামকগুলোকে ভোগ্য পণ্য হিসেবে প্রকাশ না করেন, তবু কনজিউমার মনোবৃত্তি থেমে থাকে না; চাহিদার আকাঙ্খা তীব্র হয় এবং ব্যক্তির নিয়ামকের বাজারমূল্য আরও বৃদ্ধি পায়–এক ধরনের চুম্বক ও লোহার একীভূত হবার পূর্বাবস্থা।
ধরুন, একজন লেখক বই প্রকাশ করে খ্যাতি অর্জন করেছে। সমাজ ও মিডিয়া তার খ্যাতিকে প্রমোট ও সেলিব্রেট করবে। আবার ধরুন, একজন গবেষক Q1 ক্যাটাগরির জার্নালে তার পেপার প্রকাশ করেছে। অনলাইন রিসার্চ কমিউনিটি তার এই সাফল্যকে নির্দিষ্ট সময়ের জন্য সেলিব্রিটাইজ করবে।
কিন্তু লেখক বা গবেষক যদি সহজলভ্য না হন, যদি তারা তাদের নিয়ামকগুলোকে ভোগ্য পণ্য হিসেবে প্রকাশ না করেন, তবু সমাজ ও মিডিয়ার কনজিউমিং এটিটিউড থেমে থাকে না। এটি অনেকটা চুম্বক ও লোহার একীভূত হবার পূর্বাবস্থার মতো, যেখানে আকর্ষণ আরও তীব্র হয়।
মূলত, এখানে দেখা যায়–সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সাইকোলজি, মিডিয়া স্টাডিজ, হিউম্যান বিহেভিয়ার ইকোনোমিকস এবং ম্যাগনেটিক ফিজিক্স একসূত্রে গাঁথা, যা সমাজ ও মিডিয়ার আচরণ এবং ব্যক্তির বাজারমূল্যকে এক বিশেষ দৃষ্টিকোণ থেকে বোঝার সুযোগ দেয়।
©দ্বীন সাঈদীন