মিডিয়া
ছোটবেলায় আইপিএল খেলা দেখার সময় খেলার পাশাপাশি চিয়ার্স গার্লদের স্বল্পবসন দেখে মনে হতো ওরা হয়তো গরিব, তাই ঠিকমতো পোশাক এফোর্ড করতে পারে না। 😂 তখন গ্ল্যামার, পুঁজিবাদ বা বিনোদন-শিল্পের রাজনীতি বোঝার বয়স হয়নি।
কিন্তু পরে যখন স্কোপোফিলিয়া ডিসকোর্সের সঙ্গে পরিচিত হলাম, তখন চিয়ার্স গার্লদের প্রতি আমার সহানুভূতি দশ গুণ বেড়ে গেল। বুঝতে পারলাম, ওদের শরীর এখানে ব্যক্তিগত নয় ওটা দর্শনের বস্তু, পুঁজির যন্ত্র, আর পুরুষতান্ত্রিক দৃষ্টির জন্য সাজানো এক প্রোডাক্ট।