ভাষা শিক্ষা বনাম দক্ষতার ভিত্তি

 


মাননীয় শিক্ষামন্ত্রী তিনটি ভাষা শেখার ওপর জোর দিচ্ছেন। কিন্তু যেখানে বাংলা ও ইংরেজি সঠিকভাবে রপ্ত করার এবং সমদক্ষতা অর্জনের পথে যে অন্তরায় রয়েছে, তা লাঘব না করে তৃতীয় একটি ভাষা চাপানো কি কগনিটিভ লোড নয়?

আগে দুই ভাষায় দক্ষতা অর্জন করে, তারপর যত ভাষাই চাপানো হোক তা মেনে নেওয়া যায়। নিজ মাতৃভাষা বাংলায় আমরা কতটা দক্ষ তা-ই প্রশ্নসাপেক্ষ। দ্বিতীয় ভাষা ইংরেজি শেখাও যেখানে এখনো চ্যালেঞ্জিং, সেখানে ভাষা অর্জনের পথে সামাজিক, সাংস্কৃতিক ও ভাষাগত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ইংরেজি শিক্ষা কার্যকর করা এই দেশীয় প্রেক্ষাপটে কঠিন। এসব সমস্যার সমাধান না করে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত কগনিটিভ লোড চাপিয়ে দেওয়া হলে তারা তিনটি ভাষাতেই আরও দুর্বল হয়ে পড়তে পারে।

বর্তমান সময়ে এআই, ন্যানোটেকনোলজি ও রোবোটিকসের ব্যবহার শুধু বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, কনফারেন্স বা একাডেমিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ না রেখে এই প্রযুক্তিনির্ভর শিল্পের কাঠামো যেন অর্থনীতির ভিত্তি হয়, সেই আলোকে শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত।

Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks