ইমপোস্টর সিনড্রোম' বা 'স্টোয়িক দর্শন বনাম সফলতা
ইমপোস্টর সিনড্রোম' বা 'স্টোয়িক দর্শন বনাম সফলতা
জীবনে যারা সুযোগ ও সাফল্যকে ইচ্ছাকৃতভাবে দূরে ঠেলে দেয়, তারা অনেক সময় 'ইমপোস্টর সিনড্রোম' বা 'স্টোয়িক দর্শনের' প্রভাবাধীন মানসিকতার অধিকারী হয়ে থাকে। এদের মনে সবসময় নিজের যোগ্যতা নিয়ে সংশয় এবং বাহ্যিক সফলতার প্রতি একধরনের নিরাসক্তি কাজ করে। ফলে, এদের অভিভাবকেরা সন্তানদের ভবিষ্যৎ বলে কিছু দেখতে পান না কারণ তারা কনভেশনাল সফলতার কোনও স্পষ্ট ছক খুঁজে পান না।
যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সামাজিক অবস্থানকে সুদৃঢ় করে তোলে, তখন এই সন্তানেরা নিজের যোগ্যতা, নীতি ও আদর্শ নিয়ে নিঃশব্দ এক বিবেচনায় মগ্ন থাকে। তারা যেন প্রতিযোগিতার বাইরে দাঁড়িয়ে জীবনকে এক ভিন্ন চেতনায় পরিমাপ করে।
আমাদের দেশীয় প্রেক্ষাপটে এই আর্দশ নিয়ে চললে তাকে দুর্বিষহ জীবনযাপন করতে হবে।সমাজ কাঠামোর বাস্তবতার চাহিদার চাপে এ আর্দশ ধরে রাখা অসম্ভব।
©