গবেষণায় ডাটার সোর্স সিলেকশনের কেন গুরুত্ব

 গবেষণায় ডাটার সোর্স সিলেকশনের কেন গুরুত্ব 

 

গবেষণায় রেফারেন্স এড করা খুবই গুরুত্বপূর্ণ।


  আপনি যে ডাটা কালেক্ট করছেন তার রেফারেন্স যদি দুর্বল হয় আপনার গবেষণার মান কবে যাবে দুর্বল রেফারেন্স এড করে আপনি যতই যুক্তি দাঁড় করান না কেন আপনার ডাটার ভ্যালিডিটি ও ক্রেডিবিলিটি ও আপনার যুক্তিকে দুর্বল করবে।


ধরুন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া  কোনো ঘটনার উপর  আপনি রিসার্চ করতে চাচ্ছেন। কিন্তু এর উপর সেভাবে রিসার্চ হয়নি। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি লিটারেচার রিভিউ করার যথাযথ পেপার খুঁজে পাবেন না। সেক্ষেত্রে হয়তো আপনাকে Wikipedia, Blog post, Newspapers থেকে ডাটা কালেকশন করতে হতে পারে যা আপনার ডাটা ব্যবহারের বৈধতাকে চ্যালেঞ্জ করবে। বিশেষ করে আপনি যখন Taylor and Fransis এবং Springer Publications এর অধীন জার্নালগুলোতে পেপার সাবমিট করবেন তখন তাঁরা যখন  আপনার পেপারের রিভিউ করবে এবং জানাবে ডাটার সোর্স নির্ভরযোগ্য না হওয়ায় আপনার পেপার একসেপ্ট হচ্ছে না। যেখানে ডাটার নির্ভরযোগ্যতা নেই সেখানে আপনার পেপারের রিডাররা ডাটার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ পোষণ করবে।



✅ তাই Wikipedia, Blogspot ও Newspapers 

হতে ডাটা কালেকশন করবেন। 




প্রিডেটরি জার্নাল হতে ডাটা কালেকশন করে তা দিয়ে যদি আপনার পেপার ডেভলপ করেন তা ডাটার ভ্যালিডিটি ও ক্রেডিবিলিটিকে প্রশ্নবিদ্ধ করে। তাই প্রি-প্রিডেটরি জার্নালগুলোকে ডাটার সোর্স হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো।


✅ প্রিডেটরি জার্নাল হতে ডাটা কালেকশন করা থেকে বিরত থাকুন। 



✅ হাই ইনডেক্সড ডাটাবেইজ যেমন Scopus, PubMed, Web of Science থেকে অথবা Notable Publications যেমন Taylor and Fransis এবং Springer Publications 

 থেকে পেপার কালেকশনের চেষ্টা করুন। যদি পেইড সিস্টেমের কারণে ডাটা কালেকশন করতে সমস্যা হয় তাহলে আপনার গাইডের সাহায্য নিয়ে পেপার ডাউনলোড করুন। 


✅ APA,MLA, Chicago এই ফরমেটগুলোর যেকোনো একটি আপনার ডাটার সোর্সের ফরমেট হিসেবে ব্যবহার করুন। In-text citation এ parenthetical ও Narrative in text citation

সতর্কতার সাথে ব্যবহার করুন। 



এভাবে,Predatory journals, Blogspot, Wikipedia, Newspapers থেকে ডাটা কালেকশন না করে ডাটার credibility ও validity নিশ্চিত করুন।


©দ্বীন সাঈদীন। 

Daffodil International University 





Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks