এ আই লেখা চিনবেন যেভাবে -
এ আই লেখা চিনবেন যেভাবে -
পারসোনাল এক্সপেরিয়েন্স: পারসোনাল এক্সপেরিয়েন্স থাকে না। এ আই অনুভূতিহীন তাই কোনো লেখা যদি পারসোনাল এক্সপেরিয়েন্স থাকে বুঝে নিবেন এ লেখা এ আই দিয়ে হয় নি।
নৈতিক দায়বদ্ধতা: নৈতিক দায়বদ্ধত থাকে না। একমাত্র মানুষই নৈতিক বুদ্ধিমত্তার প্রয়োগ তার লেখায় ফুটিয়ে তোলে।
নিরপেক্ষতা : নিরপেক্ষতা রাখার চেষ্টা করে।এ আই কখনো পক্ষপাতিত্ব দেখায় না।
প্রশ্ন: ব্যক্তি নির্দেশনা না দিলে এ আই কখনো প্রশ্ন করে না। যেসব লেখায় প্রশ্ন দেখবেন মনে করবেন ব্যক্তির নিজস্ব চিন্তার ফলন।
প্রশ্ন ও যুক্তি :এ আইকে প্রশ্ন করলে তারপর যুক্তি দেখাতে পারে। যদি কোনো লেখায় প্রশ্নের পাশাপাশি যুক্তি পান মনে রাখবেন এটি এ আই দিয়ে লেখা নয়।
শব্দ সিলেকশন : বর্তমান সময়ে এ আই এর সাথে সবাই অভ্যস্ত। তাই, এ আই এর অনুকরণে ধারকৃত শব্দসমূহ (tapestry, embedded /embellished in, interplay, integration, interdisciplinary, upgraded, updated, unveil, underscore, etc.) লেখায় থাকা মানেই লেখাটি আই আই দিয়ে লেখা নয়। যারা গবেষণা বিষয় ঘাটাঘাটি করেন তাদের indexed, database, review mechanism, editorial board, plagiarism mechanism, impact factor, DOI এসব জানতে এ আই এর প্রয়োজন হয় না। যারা জার্নাল নিয়ে ঘাটাঘাটি করেন, জার্নাল ভিত্তিক vocabularies তারা আয়ত্ত করে ফেলেন। তাই বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
নলেজের লেয়ার : যেসব লেখায় নলেজের লেয়ার দেখতে পাবেন বুঝে নিবেন তা এ আই দিয়ে লেখা হয় নি।
এ বিষয়গুলো উপর ভিত্তি করে আপনি একটি লেখাকে মূল্যায়ন করতে পারেন তা এ আই নাকি ব্যক্তির নিজস্ব চিন্তা প্রসূত লেখা।
(সবক্ষেত্রেই প্রযোজ্য নয়, এ আই কে নির্দেশনা দিলে রেটোরিক্যাল প্রশ্ন করতে পারে, লেখা পার্সোনালাইজড করতে পারে)
©