মুসলিম উম্মাহ
"আর তোমরা আল্লাহর বন্ধনের মাধ্যমে একত্র থাকো এবং ভেদাভেদ দ্বারা বিভক্ত হয়ে যেও না।"---সূরা আল-ইমরান (৩:১০৩)
সূরা আল ইমরানে যেখানে ভাতৃত্ববোধের কথা বলা হয়েছে অথচ আজ মুসলিম বিশ্ব বিভক্ত। আর এ বিভক্তিকরণে আমেরিকা অদৃশ্য নিয়ামক হয়ে মুসলিম বিশ্বে বিভক্তিকরণ নামক বিক্রিয়ায় প্রতিটি মুসলিম রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে এনে(ইরাক-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাককে সামরিক সহায়তা) অস্ত্র বাণিজ্য করে নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করে তাদের অর্থ ইসরায়েলের সামরিক সহায়তায় বিনিয়োগ করে প্যালেসটাইনে যে কৃত্রিম দুর্ভিক্ষ(ইসরায়েলকে সমর্থন গাজায় জিনোসাইড অব্যাহত রাখতে জো বাইডেনের সময় থেকে ট্রাম্প) তৈরি করেছে তা আমেরিকার দূরদর্শী কূটনীতিকে তুলে ধরে। অন্যদিকে আরবলীগের রাজতন্ত্রের (সৌদী আরব,কাতার,বাহরাইন,মিশর,আরব আমিরাত)ভীত টিকিয়ে রাখতে তারা আমেরিকার দাসে পরিণত হয়ে সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বর্ণিত স্রষ্টার আদেশকে অমান্য করছে।
যদিও মুসলিম বিশ্বে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, অভ্যন্তরীণ বিভাজন রয়েছে তবু্ও আসল বিভক্তিকরণ বা ফাটল নামক খেলা খেলছে যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের সাথে।
©