Abstract/Problem Statement VS Research Gap/Citation
কিভাবে Abstract লিখবেন:
Abstract গবেষণাপত্রের প্রাণ। পুরো পেপারের সংক্ষিপ্তসার Abstract এ থাকে তাই এর গুরুত্বপূর্ণ অপরিসীম। এর সাথে কিছু Key words থাকে যা নির্ধারণ করে আপনার পেপার কি সম্পর্কে লেখা হয়েছে। Abstract এ পাঁচটি উপাদান আছে।
1.Background
2.Objectives
3. Methodology
4.Findings
5. Conclusion
1.Background
আপনি যে বিষয়ের উপর রিসার্চ করছেন তার প্রেক্ষাপট কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করবেন।
ধরুন আপনি চব্বিশের জুলাই বিপ্লবের উপর রিসার্চ করছেন। তাহলে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট কি ও কেন জুলাই বিপ্লব গুরুত্বপূর্ণ তা উল্লেখ করবেন।
2. Objectives
আপনার পেপারের জন্য নির্ধারিত প্রাইমারি অবজেক্টিভগুলো তুলে ধরবেন। কেন আপনি গবেষণা করছেন সেই উদ্দেশ্যগুলো এক লাইনে তুলে ধরবেন।
ধরুন, আপনার রিসার্চ অবজেক্টিভ হতে পারে
১. মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা ২. গণপ্রতিরোধ ৩.গণজাগরণ
(আপনি যখন লিটারেচার রিভিউ শেষ করবেন তখন রিসার্চ গ্যাপ পাবেন যা নির্ধারণ করে আপনার রিসার্চ অবজেক্টিভগুলো কি কি হবে।)
৩.Methodology
এ সেকশনে আপনি উল্লেখ করবেন আপনার রিসার্চ কি ধরনের রিসার্চ। এটা কি কোয়ালিটিটিভ নাকি কোয়ানটিটেটিভ, নাকি মিক্সড মেথড, সেটা উল্লেখ করবেন।
আপনি কোথা থেকে ডাটা নিয়েছেন, কোন টুলস ব্যবহার করছেন ডাটা কালেকশনে সেটা উল্লেখ করবেন। ধরুন আপনি পেপার কালেক্ট করেছেন academia.edu,Research gate বা Google Scholar থেকে সেটা উল্লেখ করবেন। যদি মিক্সড মেথডে করেন google form এর মাধ্যমে ডাটা কালেকশন প্রক্রিয়া উল্লেখ করবেন।
আপনি ডাটার প্রাইমারি(টেক্সট বই) নাকি সেকেন্ডারী সোর্স(অনলাইন জার্নাল, রিসার্চ পেপার, অনলাইন ই বুক,কনফারেন্স পেপার,থিসিস) ব্যবহার করেছেন সেটা উল্লেখ করবেন।
একলাইনে তথ্যগুলো দেয়ার চেষ্টা করবেন।
৪.Findings
আপনি পুরো রিসার্চ করে কি কি পেলেন তা এখানে উল্লেখ করবেন। মানে আপনার গবেষণায় নতুন কি আছে সেটা সংক্ষেপে এখানে উল্লেখ করবেন। Findings মানে নতুন কিছু।
ধরুন, জুলাই বিপ্লবের পেছনে গণজাগরণ ও গণপ্রতিরোধের ফলে কি হয়েছে সেটা হচ্ছে দীর্ঘতম এক শাসনব্যবস্থার অবসান হয়েছে সেটাই আপনার গবেষণার নতুন ফাইন্ডিংস। সেটা পেলেন আপনার দুই রিসার্চ অবজেক্টিভগুলো গণজাগরণ ও গণপ্রতিরোধ যখন আপনি ডিসকাশনে আলোচনার পর।
(মনে রাখবেন, আপনি যখন Discussion section এ একটি একটি করে রিসার্চ অবজেক্টিভ রিসার্চ গ্যাপ ও রিসার্চ কোশ্চেন এর সাথে মিল রেখে আলোচনা করবেন কোন থিওরী দিয়ে তা আপনাকে একটি finding দিবে।)
৫.Conclusion
এ সেকশনে আপনি উল্লেখ করবেন আপনার রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, আর ভবিষ্যতের নির্দেশনা দিবেন।
Abstract এ Word Limit Vary করে আপনার পেপারটি কেমন। যদি Journal Article হয় 150-200 word এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আর যদি Dissertation বা Thesis হয় 250-300
word এর মধ্যে রাখার চেষ্টা করবেন।
Abstract লেখা শেষ হলে ৫টি key words Abstract এর নিচে লিখবেন।
সবশেষে, Background,Objectives, Methods, Results / Findings and Conclusion এ পাঁচটি উপাদান আপনার Abstract এ থাকতে হবে।
___________________________________________
Problem Statement VS Research Gap🔴
🔴নদীর ড্রেজিং ও জীববৈচিত্র্যের উদাহরণ দিয়ে ব্যাখ্যা🔴
✅Problem statement নিয়ে আলোচনা করার আগে রিসার্চ প্রবলেম নিয়ে আলোচনা করা প্রয়োজন। Research problem বলতে সাধারণত কোনো difficulty বা challenge কে বুঝায় যা গবেষণা করা প্রয়োজন। যেমন ড্রেজিং করে বালি উত্তোলন করা এটা একটি difficulty বা challenge যা research problem।
এখন প্রশ্ন কেন এটি problem? কেন এর সম্পর্কে গবেষণা করা প্রয়োজন? কেন এ বিষয়ে গবেষণা করা গুরুত্বপূর্ণ। এ প্রশ্নগুলোই Problem Statement এর ভিত্তিকে সুদৃঢ় করে।
অতিরিক্ত নদী ড্রেজিং করলে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাবে এবং মাছের বাস্তুসংস্থান ও মাছের প্রজনন হ্রাস পাবে, মাছ বিলুপ্ত হবে ও মানুষের প্রোটিনের ঘাটতি হবে।
✔️গবেষকরা কেন গবেষণা করবেন সেই গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করে Problem statement। অর্থাৎ সমস্যাকে চিহ্নিত করে সেই সমস্যা গবেষণার উদ্দেশ্যকে কিভাবে নির্ধারণ করে তাকে Problem statement বলে।
✔️অন্যদিকে Research gap বলতে বুঝায় পূর্ববর্তী গবেষণার সাথে বিদ্যমান গবেষণার যে ব্যবধান বা ফাঁক। যেমন : নদী ও এর জীববৈচিত্রের পূর্ববর্তী গবেষণায় হয়তো দেখানো হয়েছে নদীতে ড্রেজিং করার ফলে মাছের বিলুপ্তি হচ্ছে কিন্তু হয়তো গবেষণা হয়নি প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রশাসনের দুর্নীতির কারণে অবৈধভাবে বালু উত্তোলন হয় যার প্রভাব নদী ও নদীর জীববৈচিত্র্যে পড়ে। প্রশাসনের দুর্নীতিই হল রিসার্চ গ্যাপ যা নতুনভাবে গবেষণার ভিত্তি রচিত করে।
🔴তাই মনে রাখতে হবে Problem statement ও Research gap ভিন্ন।
✅Problem statement নির্ধারণ করে কেন সমস্যাটি গুরুত্বপূর্ণ, কেন এ সমস্যার উপর গবেষণা করা প্রয়োজন,
✅অন্যদিকে Research gap নির্ধারণ করে নতুন গবেষণার ভিত্তি পূর্ব গবেষণার ফাঁক নির্ধারণ করে।
© দ্বীন সাঈদীন ----*-------*--------------------------------
Citation
গবেষণায় Citation হল মৌলিক উপাদান। Citation প্রদানে কোন টুলটি ব্যবহার করা হবে তা অনেক গবেষকের জন্য উদ্বেগের কারণ; তাই QuillBot Citation Generator দুইটি বিকল্প প্রদান করে গবেষককে এই উদ্বেগ থেকে মুক্ত করার জন্য:
1. Automated option:
স্বয়ংক্রিয়ভাবে citation তৈরি করে। আপনি আপনার পেপার আপনার পিসি হতে সিলেক্ট করে দিবেন। এ অপশনের মাধ্যমে automatically আপনার পেপার cited হবে।
2. Manual option:
গবেষক নিজে citation প্রবেশ করাতে পারেন। এখানে আপনার পেপারটি কি ধরনের (conference paper / thesis paper / journal article / blog post / Wikipedia article / newspaper article) সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে।
আপনার পেপারের পেজ নাম্বার insert করতে হবে।
পেপারের authors/contributors এর নাম insert করতে হবে।
পেপারের volume নাম্বার insert করতে হবে।
পেপারটি কোন Website থেকে নেয়া হয়েছে সেটার নাম insert করতে হবে।
পেপারের Publication year insert করতে হবে।
পেপারের DOI (Digital Object Identifier) নাম্বার insert করতে হবে।
এভাবে প্রতিটি পেপারের citation করতে হবে।
🔴Automatically Alphabet serial অনুযায়ী পেপারগুলোর citation হবে।
অতএব, কেউ এই দুটি বিকল্পের যেকোনো একটি ব্যবহার করতে পারে।
যারা citation করার ক্ষেত্রে সমস্যায় পড়েন, তারা এই টুলটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এই টুল দিয়ে in-text citation করাও সম্ভব। In-text citation এর ক্ষেত্রে Parenthetical in-text citation করার ক্ষেত্রে automated option পরিহার করাই ভালো। তবে, citation শুরু করার আগে আপনাকে অবশ্যই ঠিক করতে হবে কোন ফরম্যাটে করবেন : না APA।
URL:https://quillbot.com/citation-generator