Guidelines

 Guidelines 


Field of Literature :


❌SPSS


✅Field of Statistics -SPSS 


 Data  Science -পাইথন


Website Development -HTML, HTML5, CSS ও JAVA


Database Management- SQL, RDBMS ও MS Access 


*****আপনার ফিল্ড কি?  কি মেথড, মেথোডোলজি এপ্লাই করবেন? কিভাবে নিজের গাইড হবেন? বেসিক শেখা কেন গুরুত্বপূর্ণ?  


যদিও পরিসংখ্যানভিত্তিক গবেষণায় SPSS অত্যন্ত উপযোগী, মিশ্র পদ্ধতির (Mixed Method) গবেষণায় সাহিত্যভিত্তিক ক্ষেত্রে এর কার্যকারিতা তুলনামূলকভাবে সীমিত। তবে যদি লিটারেচারে মিশ্র পদ্ধতির সঙ্গে পরিসংখ্যানের সুচিন্তিত সমন্বয় ঘটে, তাহলে SPSS ব্যবহার উপযোগী হতে পারে। আপনার ফিল্ড যদি সাহিত্য হয় এবং আপনি শুধুমাত্র পরিসংখ্যানভিত্তিক পদ্ধতির ওপর মনোযোগ দেন, তাহলে আপনি মূল ফোকাস থেকে অনেক দূরে সরে গিয়ে বিক্ষিপ্ত আলোকরশ্মির পেছনে ছুটছেন।


ডাটা সায়েন্সের জন্য পাইথন সবচেয়ে সময়োপযোগী প্রোগ্রামিং ভাষা। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে HTML, HTML5, CSS ও জাভা বেশি প্রযোজ্য। গেমিং সফটওয়্যার তৈরির জন্য C ও C++ ব্যবহার হয়, আর ডাটাবেইজ ম্যানেজমেন্ট শিখতে চাইলে SQL, RDBMS ও MS Access উপযোগী।


প্রথমেই আপনাকে নিজের ফিল্ড সঠিকভাবে বুঝতে হবে। সেখানে কোন মেথড, মেথডোলজি, স্ট্র্যাটেজি ও টেকনিক প্রয়োগ করতে হবে তা না জানলে ধরে নিতে হবে আপনি কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন।


অনলাইন কোর্সের ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজেকে গাইড করার ক্ষমতা অর্জন জরুরি, যা আপনি নিজেই অর্জন করতে পারবেন যদি জানেন কীভাবে নিজেকে গাইড করতে হয়।


প্রথমে বেসিক শিখুন, গুগলে অনুসন্ধান করুন, সংশ্লিষ্ট সংজ্ঞাগুলো বুঝে নিন এবং নিজে নিজে একটি গবেষণাপত্র লেখার চেষ্টা করুন। এআই-এর সাহায্য নিতে পারেন, কিন্তু নিজের মেধা ও চিন্তাশক্তি কাজে লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে আপনার মস্তিষ্ক সক্রিয় থাকবে এবং গবেষণায় অরিজিনালিটি ও ইউনিকনেস বজায় থাকবে। কারণ গবেষকের অরিজিনালিটি ও ইউনিকনেসই তাকে সত্যিকার গবেষক করে তোলে। আইডিয়া জেনারেশনের আনন্দ আপনি নিজেই পাবেন, আর এআই-র ওপর অতিরিক্ত নির্ভরতা সেই আনন্দ কেড়ে নিতে পারে।


কোয়ালিটেটিভ রিসার্চে রিসার্চ গ্যাপ নির্ধারণ, লিটারেচার রিভিউ, এবস্ট্রাক্ট লেখা, মেথডোলজিতে প্রাইমারি ও সেকেন্ডারি ডাটা কালেকশন, ক্লোজ রিডিং, রেফারেন্স ও সাইটেশন করার নিয়ম জানা থাকলে কোয়ানটিটেটিভ যুক্ত করাও সহজ হয়।


আপনি যদি ভবিষ্যৎ একাডেমিয়ান হতে চান তাহলে আপনার পছন্দমতো ফিল্ড ছাত্রজীবন থেকেই নির্বাচন করুন। ধরুন, Gender Studies, Cultural Studies, Formalism, Modernism, Postmodernism, Feminism,Eco-Feminism, Continental Philosophy, etc.থিওরীর উপর নলেজ রাখুন নয়তো রিসার্চ পেপার লেখার সময় প্রায়োগিক দিকে প্রব্লেম ফেস করতে পারেন। 


কোশ্চেনের ধরন যেমন ডেমোগ্রাফিক, ইয়েস-নো, স্কেল-বেসড, ওপেন এন্ডেড বা ক্লোজড এসব বোঝা জরুরি, কারণ এগুলো ডাটা কালেকশনের ধরন নির্ধারণ করে এবং এর ওপর ভিত্তি করে ডাটা এনালাইসিস ও ডিসকাশন হয়। জটিল করে শিখতে হবে না।


যিনি সহজ ও প্রাঞ্জল ভাষায় গবেষণা বুঝিয়ে দিতে পারেন, এমন মেন্টরের কাছে শিখুন। যারা গবেষণা শেখানোর নামে বিভ্রান্তি সৃষ্টি করে আপনার সময় ও অর্থ নষ্ট করবে, তাদের অনলাইন কোর্স থেকে দূরে থাকুন।


ফেসবুকে গবেষণা শেখার জন্য অনেক পেজ ও গ্রুপ আছে, সেগুলো ফলো করতে পারেন। আপনি নিজেই হতে পারেন নিজের গাইড। 


Facebook page: Research Scholar Alerts Page, Research Help Bangladesh

Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks