গবেষণায় কাঠামোর ভূমিকা
গবেষণায় কাঠামোর ভূমিকা
আর্কিটেক্টরা যখন একটি বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন বাস্তবায়ন করেন, তখন সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে যতটা সম্ভব সৃজনশীল নকশা প্রয়োগ করলে বিল্ডিংটি ততটাই দৃষ্টিনন্দন ও কার্যকর হয়। কিন্তু যদি স্ট্রাকচারের সীমাবদ্ধতা উপেক্ষা করে শুধুমাত্র নকশার দিক থেকে সৃজনশীলতা দেখানো হয়, তাহলে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের সময় বিল্ডিং ধসে পড়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। একই রকম ঘটনা ঘটে গবেষণার ক্ষেত্রেও—যেখানে একটি শক্ত ভিত্তির (তত্ত্ব, পদ্ধতি ও ডেটা) ওপর দাঁড়িয়ে সৃজনশীলতা দেখানো হলে গবেষণা হয়ে ওঠে মূল্যবান ও টেকসই। কিন্তু যদি গবেষণার মূল কাঠামো উপেক্ষা করে শুধু ব্যতিক্রমী বা চমকপ্রদ কিছু দেখানোর চেষ্টা করা হয়, তাহলে সেই গবেষণা দুর্বল হয়ে পড়ে এবং টিকে থাকার সম্ভাবনা কমে যায়।
©দ্বীন সাঈদীন