রিসার্চ প্রপোজাল :শিরোনাম: শহীদ ওসমান হাদী: এক গবেষণাযোগ্য ঐতিহাসিক সত্তা
রিসার্চ প্রপোজাল :
শিরোনাম: শহীদ ওসমান হাদী: এক গবেষণাযোগ্য ঐতিহাসিক সত্তা
শিরোনামের নির্দেশনা: এই শিরোনাম নির্দেশ করে যে গবেষণাটি বর্ণনামূলক, সংখ্যামূলক নয়। কোয়ালিটিভ রিসার্চে এই গবেষণার শিরোনাম রিসার্চ পেপারের রূপ পাবে।
গবেষণার উদ্দেশ্য নির্বাচন:
তার উপর রিসার্চ গুরুত্বপূর্ণ কারণ তিনি এক প্রতিকূল জাতিসত্তার কণ্ঠস্বর।
যিনি ভারতীয় আগ্রাসন ও শোষণের বিরুদ্ধে অগ্নিকুণ্ড।
গবেষণার প্রশ্ন তৈরি:
কিভাবে তিনি ফ্যাসীবাদ এবং ভারতীয় আগ্রাসন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদী নেতা হয়ে ওঠেন?
কেন তিনি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে জাতিসত্তার কণ্ঠস্বর হিসেবে বিবেচিত।
রিসার্চ থিওরি শনাক্তকরণ: আপনার রিসার্চ শিরোনাম অনুযায়ী স্পেসিফিক রিসার্চ থিওরি শনাক্ত করুন। এখানে সোশ্যাল কন্ট্রাকশন থিওরি এপ্লাই করা যেতে পারে।
রিসার্চ মেথডোলজি: যেহেতু রিসার্চ কোয়ালিটেটিভ, তাই রিসার্চ প্রশ্নের উত্তর পেতে ইন্টারপ্রেটিভ ও হিস্টোরিক্যাল মেথড এবং সেকেন্ডারি ডাটায় ফোকাস করে ডেটা সংগ্রহ করুন। ডিসকাশন সেকশনে প্রশ্নের উত্তর থিওরির সাথে মিল রেখে ডেভেলপ করতে হবে।
রিসার্চ গ্যাপ: এর আগেও বাংলাদেশে অসংখ্য মানুষ ওসমান হাদীর মতো মৃত্যুবরণ করেছে, কিন্তু ওসমান হাদী যে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মৃত্যুবরণ করেছেন, সেই প্রেক্ষাপটের বিশ্লেষণ সীমিত। এটি আপনার গবেষণার নলেজ গ্যাপ বা কনটেক্সচুয়াল গ্যাপ।
সীমাবদ্ধতা ও তাৎপর্য: এই গবেষণা পরিচালনার সময় কি কি সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছেন। এ গবেষণা আপনাকে কি নতুনত্ব প্রদান করবে তা বুঝুন।
সাইটেশন: যথাযথভাবে সাইটেশন করুন। যেহেতু এটি কোয়ালিটেটিভ রিসার্চ, এম এ লে নাইন্ড ইডিশন ব্যবহার করুন এবং Zotero ব্যবহার করে রেফারেন্স সংযুক্ত করুন।
©দ্বীন সাঈদীন