নলেজ প্রোডাকশন রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত
নলেজ প্রোডাকশন রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত
রাষ্ট্র নির্ধারণ করে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্র, নলেজ প্রোডাকশনের পরিধি, সর্বোপরি গবেষণার বিষয়বস্তুর পরিধি। নলেজ প্রোডাকশন রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত প্রোডাকশন কালচারকে শোষণ করছে পলিটিকাল হেজেমনিক স্ট্রাকচার।
একাডেমিয়া, ResearchGate, Google Scholar–এ কিছু পেপার ঘাটাঘাটি করে দেখলাম শেখ মুজিবুর রহমানকে নিয়ে শেখ হাসিনার সময় যে পরিমাণ রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, ঐ সময় মওলানা ভাসানীকে নিয়ে লেখাই হয়নি। বুদ্ধিবৃত্তিক চর্চা হেজেমনিক স্ট্রাকচার দ্বারা নিয়ন্ত্রিত যা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে বেশি হয়। শেখ মুজিবের অবদান ১৯৭০ পর্যন্ত তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু মওলানা ভাসানী জীবনের শেষ দিন পর্যন্ত দেশ নিয়ে ভেবেছেন। ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তান শাসনামল এমনকি স্বাধীনতা পরবর্তী প্রায় পাঁচ বছর মৃত্যুর পূর্ব পর্যন্ত দেশের কথা ভেবেছেন।
এমনকি ভারতীয় আগ্রাসন নামক ফারাক্কা বাঁধের প্রথম আওয়াজ তাঁর গলা থেকেই এসেছিল, কিন্তু শেখ মুজিব ভারতের সাথে সুনিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন যা তাঁর মেয়ে শেখ হাসিনাও রেখেছেন। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খুব পুরোনো। ভারতীয় আগ্রাসন হতে বাঁচাতে কাজ করেছেন মওলানা ভাসানী। তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে রিসার্চ করার প্রয়োজন মনে করেন না এদেশের হেজেমনিক স্ট্রাকচারের অনুসারী বুদ্ধিজীবীগণ।
যাইহোক, পলিটিক্যাল হেজেমনিক স্ট্রাকচার ডিফাইন করে বুদ্ধিজীবীগণ তাঁদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা কিভাবে চর্চা করবেন। এতেই বুঝা যায় নলেজ প্রোডাকশন রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত।
উল্লেখ্য যে এই পর্যবেক্ষণটি প্রাথমিকভাবে Google Scholar ও ResearchGate–এ প্রকাশিত কিছু গবেষণাপত্রের ভিত্তিতে করা হয়েছে।
©
Islam, Md. Rafiqul. "Bangabandhu Sheikh Mujibur Rahman’s 7th March Speech: An Analysis Through Performance Study Lens." RESEARCH REVIEW International Journal of Multidisciplinary, vol. 9, no. 5, 2024, pp. 146–152. https://www.rrjournals.com/index.php/rrijm/article/view/1285.
Huda, Zeenat. "Role of Bangabandhu Sheikh Mujibur Rahman in Women Empowerment: A First Woman‑Friendly Statesman in Bangladesh." Teacher’s World: Journal of Education and Research, vol. 48, no. 1, 2023, pp. 27–34. https://www.banglajol.info/index.php/TWJER/article/view/67536.
Saha, Amit, and Nayandeep Sardar. "Echoes of Liberation: Mujibur Rahman’s Enduring Legacy in Bangladesh’s Contemporary Political Tapestry." Journal of Advanced Research in Social Sciences, vol. 8, no. 2, 2025, pp. 178–194. https://www.dpublication.com/journal/JARSS/article/view/1432.
Akhtar, S., and M.S.I. Khondaker. "Early Life Leadership Dimensions of Sheikh Mujibur Rahman: An Exceptional Political Leadership Model." Journal of Humanities and Social Sciences Studies, vol. 3, no. 5, 2021, pp. 01–09. https://www.researchgate.net/publication/351971171.
Rashid, H. "Bangabandhu Sheikh Mujibur Rahman (1920‑75): His Political Thoughts and Ideals." South Asia Institute Papers, Heidelberg University, 2022. https://fid4sa-repository.ub.uni-heidelberg.de/4608.