বৈশ্বিক কাঠামো
একমুখী বৈশ্বিক কাঠামোর দিকে ঝুঁকছে শক্তিশালী রাষ্ট্রগুলো। প্রত্যেকে চাচ্ছে যে, যার মতো করে বিশ্বকে শাসন করবে। যুক্তরাষ্ট্রের ইউনিপোলার স্ট্রাকচার থেকে বিশ্ব বেরিয়ে এসে ট্রাইপোলার স্ট্রাকচার তৈরি হয়েছে। ট্রাইপোলার স্ট্রাকচারের কাঠামোর মধ্যে আবদ্ধ দেশগুলো তার চেয়ে দুর্বল রাষ্ট্রগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে প্রকাশ্য ডিজিটাল কালচার-ভিত্তিক টেরিটোরিয়াল কলোনিয়ালিজমকে প্রমোট করছে।
উদাহরণস্বরূপ, ভারত বাংলাদেশের স্বাধীনতাকে 'ভারতের ঐতিহাসিক বিজয়' হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বাংলাদেশের মধ্যে টেরিটোরিয়াল কলোনিয়ালিজমের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত যুদ্ধ, ইসরায়েলের টেরিটোরিয়াল কলোনিয়ালিজম ফিলিস্তিনকে কপোকাত করছে, চীন-তাইওয়ান উত্তেজনা। প্রতিটি শক্তিশালী দেশ তার প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলোকে নিজের কলোনি বা সাবজেক্ট করার নেশায় ব্যস্ত।
সায়েন্স ও টেকনোলজি উন্নত হচ্ছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে পারমাণবিক, প্রযুক্তি ও সামরিক শক্তিধর দেশগুলোর আচরণ আপডেট হয়নি।তাদের আচরণ ম্যালভাইরাসের মতো যা এন্টি আপডেটেট ভাইরাস দিয়েও প্রতিহত করা যায় না।মূলত, বৈশ্বিক ইকোসিস্টেম ও ন্যাচারাল ইকোসিস্টেম একে অপরের সাংর্ঘষিক।
©