ভূমিকম্প গবেষণার মডেল

 


সমাজে একটি ইস্যু সৃষ্টি হয়, আর একাডেমিক গবেষকরা সেটি নিয়ে গবেষণা শুরু করেন। সম্প্রতি একটি ৫.১ মাত্রার রিকটার স্কেলের ভূমিকম্প ঘটেছে।


গবেষণার কাঠামো নির্ধারণের জন্য প্রশ্নগুলো হতে পারে:


কেন ভূমিকম্প হয়েছে?


কোথা থেকে এর সূত্রপাত?


টেকটোনিক প্লেট কতটুকু সরে গেছে?


মাটির নমুনা কেমন?


কতজন আহত বা নিহত হয়েছে?


কী পরিমাণ ক্ষতি হয়েছে?



এই প্রশ্নগুলোর ভিত্তিতেই একজন গবেষক তার গবেষণাপত্র লিখবেন।


১. সমস্যা চিহ্নিতকরণ:

সমাজে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গবেষক কেন এটিকে গবেষণার বিষয় হিসেবে বেছে নিলেন? এই ধাপ গবেষণার লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। গবেষণার লক্ষ্য হলো ভূমিকম্পের কারণ এবং এর প্রভাব ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা।


২. গবেষণার প্রশ্ন নির্ধারণ:

গবেষক প্রশ্নগুলো নির্বাচন করবেন: কেন ভূমিকম্প হলো, কোথা থেকে এর সূত্রপাত, টেকটোনিক প্লেট কতটুকু সরে গেছে, মাটির বৈশিষ্ট্য কেমন, কতজন আহত ও নিহত হয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত।


৩. রিসার্চ মেথড নির্বাচন:

প্রতিটি প্রশ্নের উত্তর পেতে গবেষক ডাটা কালেকশন এবং এনালাইসিসের পদ্ধতি নির্ধারণ করবেন। উদাহরণস্বরূপ, ভূমিকম্পের রেকর্ড, রিকটার স্কেলের মাত্রা এবং টেকটোনিক প্লেটের তথ্য পেতে ডকুমেন্টস রিভিউ ব্যবহার করা যেতে পারে। ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা জানতে অবজারভেশনাল মেথড প্রয়োগ করা যেতে পারে। গবেষককে সঠিক রিসার্চ ডিজাইন বেছে নিতে হবে, কারণ ভুল নির্বাচন ডাটা কালেকশনে সমস্যা তৈরি করতে পারে।


৪. ডাটা কালেকশন:

ডাটা সংগ্রহের পর তা বিশ্লেষণ করা হবে। এই কাজের জন্য এমএস এক্সেল বা SPSS সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে।


৫. ডাটা বিশ্লেষণ:

গবেষক ফলাফলে পৌঁছবেন: ভূমিকম্পের কারণ, টেকটোনিক প্লেটের স্থানান্তর, মাটির বৈশিষ্ট্য, ভবিষ্যতে পুনরায় ভূমিকম্পের সম্ভাবনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ।


৬. আলোচনা:

এই ধাপে গবেষক ফলাফল ব্যাখ্যা করবেন এবং পূর্বে ঘটানো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি, কারণ এবং প্রভাবের সাথে তুলনা করবেন। লিটারেচার রিভিউ অন্তর্ভুক্ত করা হবে।


৭. উপসংহার:

গবেষক গবেষণার সারমর্ম উপস্থাপন করবেন, ভবিষ্যৎ গবেষকদের জন্য দিকনির্দেশনা দেবেন, গবেষণার সীমাবদ্ধতা স্বীকার করবেন এবং ঝুঁকিহ্রাসের পরামর্শ দেবেন যাতে ভবিষ্যতে ক্ষতি এড়িয়ে চলা যায়।


Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks