কমডিফিকেশন অব এডুকেশন
কমডিফিকেশন অব এডুকেশন
প্রতিটি পেশার জন্য একটি বাজারব্যবস্থা থাকে। ধরুন যারা জেলে তাদের জন্যও একটি বাজার আছে। কেন? কারণ একটি নির্দিষ্ট জায়গায় কতিপয় মানুষদের সাথে তারা তাদের পণ্যের দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা তাদের পকেটে তুলবেন – যেখানে অর্থনীতির বাজার ব্যবস্থা ও গণিতের লাভ ক্ষতির হিসেবের এক যোগসাজশ। ধরুন সোশ্যাল মিডিয়া নামক ফেসবুকের রিসার্চ গ্রুপগুলো একটা বাজার যেখানে পণ্য মাছের স্থলে রিসার্চ কোর্সকে ও স্কিলকে প্রতিস্থাপন করে যারা গবেষণার সাথে জড়িত তাদের জেলের স্থানে প্রতিস্থাপিত করা হলে তারপর রিসার্চ শিখতে চাই ও শেখানোর নামে যে দরকষাকষির লাভ ক্ষতির হিসেবের যে যোগসাজশ তা সত্যি। শিক্ষাও একটা প্রোডাক্ট যাকে অর্থনীতির বাজার ব্যবস্থা ও গণিতের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করলে শিক্ষার সাবজেক্টিভ বৈশিষ্ট্যগুলো হারিয়ে যায়।
©