সংবিধান বাতিল ও জেন জি
সংবিধান বাতিল ও জেন জি
জেন জিরা ৭২-এর সংবিধান চায় না। আজ চায় না, আগামী প্রজন্মও চাইবে না। কিন্তু ক্রোনোলজিক্যাল এক্সক্লুশনের সংস্কৃতি বাঙালির রক্তে মিশে আছে। ওসমান হাদীর মতো বিপ্লবীরা যদি ভেবতেন তারা কোন দেশের জন্য জীবন উৎসর্গ করছেন এবং সেই দেশের মানসিকতা কেমন, হয়তো তারা বিপ্লবী হত না। তাদের মৃত্যুই বাঙালি প্রয়োজনে ইতিহাসের সত্য বাতলে দেয়।
যে দেশ তার ইতিহাস ও সংবিধানকে বাতিল করতে চায়, তার স্থিতিশীলতা কীভাবে টিকবে? স্বকীয়তা ছাড়া দেশের অস্তিত্ব সার্কাসের মতো অস্থির। সংবিধান প্রয়োজনে সংশোধন করা যায়, কিন্তু পুরোপুরি বাতিল বা অগ্রাহ্য করা অযৌক্তিক। সময়ের আবর্তে ইতিহাস বিকৃত হলে জাতির পরিচয় ও জাতিসত্তা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
১৯৭১ সালের দেশীয় স্বাধীনতার চেতনা এখন ৫৫ বছরে প্রবেশ করেছে। জেন জিরার ভাষায় স্বাধীনতা মানে পনের বছরের স্বৈরতন্ত্র পতন যেটি ১৯৭১ সালের রাজনৈতিক, অর্থনৈতিক, ভাষা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধের ভিত্তির চেয়েও বেশি গভীর অর্থ বহন করে। তাই ১৯৯০ সালের স্বৈরতন্ত্র পতনকে প্রথম স্বৈরতন্ত্র ভিত্তিক দেশীয় স্বাধীনতা হিসেবে গণ্য করা উচিত।
স্বাধীনতার পর ক্ষমতায় আসে বর্তমান সরকারের দল, তারপর আওয়ামী লীগ, এরপর বিএনপি, এবং আবার আওয়ামী লীগ। তারা কখনো ৭২-এর সংবিধান বাতিল করেননি, শুধু প্রয়োজনমতো সংশোধন করেছেন। কিন্তু জেন জি নেতৃত্ব ইতিহাস ও সংবিধানকে মানতে চায় না। তারা সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্বদের ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচারও মানেন না, বরং তীব্র সমালোচনা করেন। এর পেছনের কারণ হলো, যারা স্বৈরশাসককে পতিত করেছে, তাদের পুরনো ভার্সনকে নতুন ফেসে দেশের কাঠামো চালাতে চায়। একজন জেন জি হিসেবে এটিকে বোঝা খুবই কঠিন নয়।
©