গবেষণার প্রশ্নের ধরন অনুযায়ী মেথড নির্বাচন ও তথ্য সংগ্রহ

 গবেষণার প্রশ্নের ধরন অনুযায়ী মেথড নির্বাচন ও তথ্য সংগ্রহ


টপিক 👉 কোশ্চেন 👉 মেথড (সেম্পলিং স্ট্রাটেজি) 👉 ডাটা সংগ্রহ 👉 ডিসকাশন (ডাটা এনালিসিস + থিওরি এপ্লাই) 👉 ফাইন্ডিং



প্রথমত, আমরা টপিক সিলেক্ট করি। এরপর রিসার্চ কোশ্চেন ডিজাইন করি।


রিসার্চ কোশ্চেনের উত্তর পেতে, কোশ্চেনের সাথে উপযুক্ত মেথড নির্বাচন করে ডাটা কালেকশন প্রসেসে অগ্রসর হই।


এখন, কোশ্চেনের ধরন অনুযায়ী রিসার্চ মেথড সিলেক্ট করতে হবে।


ধরুন, আপনি কোয়ানটিটেটিভ রিসার্চ করবেন। তাহলে সাধারণত কোয়ানটিটেটিভ রিসার্চ ভিত্তিক মেথড ব্যবহার করতে হবে।


⛔ডেমোগ্রাফিক, ইয়েস/নো কোশ্চেন, ওপেন-এন্ডেড কোশ্চেন, স্কেল ও অপিনিয়ন বেসড কোশ্চেনের জন্য সাধারণত সার্ভে মেথড ব্যবহার করা হয়।


⛔পরিসংখ্যান ভিত্তিক কোশ্চেনের জন্য কোয়ানটিটেটিভ সার্ভে বা এক্সপেরিমেন্টাল ডিজাইন মেথড ব্যবহার করা হয়।


⛔কারণ ও ফলাফল ভিত্তিক কোশ্চেনের জন্য এক্সপেরিমেন্টাল মেথড, যেমন ট্রু ও কোয়াসি ডিজাইন মেথড, ব্যবহার করা হয়।


 ⛔মতামত, দৃষ্টিভঙ্গি ভিত্তিক কোশ্চেনের জন্য ফোকাস গ্রুপ টেকনিক ও ইন্টারভিউ মেথড ব্যবহার করা হয়।


⛔কোয়ালিটেটিভ ও কোয়ানটিটেটিভ রিসার্চের কোশ্চেনের ধরন অনুযায়ী সেকেন্ডারি ডাটা ব্যবহার করা হয়।


 ⛔কোয়ালিটেটিভ রিসার্চের কোশ্চেনের জন্য অনেক সময় ডকুমেন্টস মেথডের সেগমেন্ট, যেমন হিস্টোরিক্যাল ও কনটেন্ট অ্যানালিসিস মেথড, ব্যবহার করা হয়।


 ⛔কোয়ালিটেটিভ রিসার্চের কোশ্চেনের জন্য এন্টারপ্রেটিভ মেথড, ইথনোগ্রাফিক ও কেস স্টাডি মেথড ব্যবহার করা হয়।


 ⛔কোয়ালিটেটিভ ও মিক্সড মেথডের কোশ্চেনের উত্তর পেতে ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কেস স্টাডি ও ডকুমেন্টস মেথড ব্যবহার করা হয়।


 

সংক্ষেপে :


টপিক ➡️রিসার্চ কোশ্চেন ➡️ মেথড নির্বাচন (সেম্পলিং স্ট্রাটেজি) ➡️ ডাটা সংগ্রহ ➡️ডাটা এনালিসিস + থিওরি এপ্লাই →➡️ফাইন্ডিং  


✅ কোয়ানটিটেটিভ কোশ্চেন: ডেমোগ্রাফিক, ইয়েস/নো, স্কেল বা অপিনিয়ন ভিত্তিক ➡️সার্ভে বা এক্সপেরিমেন্টাল মেথড  



✅ কারণ-ফলাফল ভিত্তিক কোশ্চেন ➡️ট্রু বা কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন  


✅ মতামত/দৃষ্টিভঙ্গি ➡️ ফোকাস গ্রুপ, ইন্টারভিউ  


✅কোয়ালিটেটিভ কোশ্চেন ➡️ ডকুমেন্টস,

 হিস্টোরিক্যাল/কনটেন্ট অ্যানালিসিস, এন্টারপ্রেটিভ, ইথনোগ্রাফি, কেস স্টাডি  



✅ মিক্সড মেথড ➡️ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কেস স্টাডি, ডকুমেন্টস  


পরিশেষে, প্রশ্নের ধরন অনুযায়ী রিসার্চ মেথড সিলেকশন গুরুত্বপূর্ণ গবেষণায় ফাইন্ডিং এর বৈধতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য।


© দ্বীন সাঈদীন

Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks