বৈশ্বিক ক্ষমতার ত্রিকোণ: সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত আধিপত্যের প্রভাব ও গবেষণার দিকনির্দেশনা

 

বৈশ্বিক ক্ষমতার ত্রিকোণ: সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত আধিপত্যের প্রভাব ও গবেষণার দিকনির্দেশনা

বৈশ্বিক কাঠামো পরিচালিত হয় সামরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, এবং বিরল খনিজের সত্ত্বাধিকার এর উপর। বিশ্ব শক্তিধর হওয়ার প্রধান শর্ত হল সামরিক সক্ষমতা, কারণ এটি আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক সক্ষমতা বৈশ্বিক বাণিজ্য ও বাজার কাঠামোর নিয়ামককে প্রভাবিত করে, এবং বিরল খনিজের সত্ত্বাধিকার আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন ধরনের প্রযুক্তিগত উপনিবেশবাদ (নিউ টেক কলোনিয়ালিজম) প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করে। বর্তমানে আমেরিকার আধিপত্য ধীরে ধীরে চীনের দিকে স্থানান্তরিত হচ্ছে। সম্ভবত দুই দশকের মধ্যে চীন সামরিক ও অর্থনৈতিক শক্তি এবং বিরল খনিজের আধিপত্যের মাধ্যমে বৈশ্বিক কাঠামোর একচ্ছত্র নিয়ন্ত্রক হবে।

বৈশ্বিক কাঠামো কার্যকর হয় এই সমীকরণ অনুযায়ী—সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা এবং বিরল খনিজের সত্ত্বাধিকারী। যারা এই ত্রিকোণ শক্তির অধিকারী, তারাই তাদের ক্ষমতাকে বৈশ্বিক মিডিয়া, হিউম্যানিটেরিয়ান সংস্থা, এনজিও, ফিনান্সিয়াল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামরিক জোট, ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রির মাধ্যমে রক্ষা ও প্রসারিত করবে। বিশ্বের মানুষ অবচেতনভাবে তাদের চিন্তা, চেতনা ও আদর্শ গ্রহণ করবে, যার ফলে তারা সাইকোলজিক্যাল কলোনিয়ালিজমের কলোনি হিসেবে এই কাঠামোর অংশ হয়ে যাবে। মানুষের শিক্ষা ও সাংস্কৃতিক দিকগুলোও অবচেতনভাবে গ্রহণের মাধ্যমে তারা নিও-এডুকেশনাল কলোনিয়ালিজম এবং কালচারাল হেজেমনিক সাবজেক্ট হিসেবে এই কাঠামোর মধ্যে কার্যকর হবে।

যখন এ বৈশ্বিক কাঠামোর বলয় ভাঙবে, তখনও বিশ্বের মানুষ একইভাবে এই সমীকরণের মান অনুসরণ করে একই ফলাফলে পৌঁছাবে। তাই আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে সামরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, এবং বিরল খনিজের সত্ত্বাধিকার—এই তিনটি ইনডিপেনডেন্ট ভ্যারিয়েবলকে প্রধান হিসেবে বিবেচনা করা উচিত। এছাড়া, এই তিন ভ্যারিয়েবলের সত্ত্বাধিকারী ও প্রতিযোগীকে পারপোসিভ স্যাম্পলিং ব্যবহার করে নির্বাচন করলে সহজে ডেটা কালেকশন করা সম্ভব, যা ইন্টারন্যাশনাল স্টাডিজের উপর গবেষণাপত্র লেখাকে সহজ করে।

মূল প্রশ্নগুলো যা স্পষ্টভাবে জানা দরকার:

  1. ইনডিপেনডেন্ট ভ্যারিয়েবলগুলো কি কি?

  2. কোন স্যাম্পলিং স্ট্র্যাটেজি ডেটা কালেকশনে সহায়ক হবে?

  3. মেথড সিলেকশনে কোন রিসার্চ ডিজাইন স্ট্র্যাটেজি প্রয়োগ করা উচিত? (ফিক্সড না ফ্লেক্সিবল; এখানে অবশ্যই ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন ব্যবহার করা উচিত)।

এভাবে ইন্টারন্যাশনাল স্টাডিজকে গবেষণার মাধ্যমে অধ্যয়ন করা সহজ হয়।

Popular posts from this blog

Mental Sickness

E-learning

Imperialism VS Terrorism

At Sixes And Sevens

Bilateral Coherence and Dissonance Relationship between Western and Bangladeshi Culture

Mentalism:07

Shrewdness

Oppression upon Women Folks