বৃত্ত ও মানুষ
মানুষ কখনো এক বৃত্তে আটকে থাকতে পারে না।
এক বৃত্ত ভেঙে সে আরেক বৃত্তে স্থান করে নেয়।
পরিবার কাঠামোর বৃত্তে থাকা মানুষ নামক উপাদানগুলো নতুন বৃত্তের আকার দিতে
পূর্বের বৃত্তের বন্ধনীশক্তি থেকে ধীরে ধীরে মুক্তি নেয়।
এটাই কালের অসীম ধারা যেখানে প্রতিটি ভাঙন নতুন সৃষ্টির সূচনা করে।যেসব উপাদান সসীম ধারায় পুরোনো বৃত্তে আটকে থাকতে চায়,তাদের জীবনের গতিপথ স্থবির হয়ে পড়ে,হারিয়ে যায় জীবনস্রোতের অবিরাম প্রবাহ থেকে।
পৃথিবী গঠিত পরিবর্তনশীল উপাদানে,প্রকৃতিতে পরিবর্তন নিত্য ঘটনা।সেখানে পুরোনো বৃত্তে আটকে থাকার মানসিকতা পৃথিবীর
পরিবর্তননীতির প্রতিকূলে চলে যায় যেন সময়ের বিপরীতে হাঁটার এক অনিবার্য পরাজয়।