পরিবেশ ও ক্ষমতার অন্তঃ দ্বন্দ
পরিবেশ ও ক্ষমতার অন্তঃ দ্বন্দ
দেশীয় নদীগুলো ধ্বংস হচ্ছে বিগত সরকারের আমল থেকে তা চলমান বর্তমান সরকার পর্যন্ত। ড্রেসিং এর মাধ্যমে বালু উত্তোলন,নদী ভরাট করে কাঠামোগত উন্নয়ন ভিত্তিক অসাধু রাজনৈতিক প্রভাবশালীদের ব্যবসা বিগত সরকারের আমল থেকে চলে আসছে,নদী হারাচ্ছে তার নাব্যতা ও নদীভিত্তিক ইকোসিস্টেম ধ্বংস হবার কারণে মাছ বিলুপ্ত হচ্ছে যার প্রভাব পড়ছে নদীকে কেন্দ্র করে যেসব জনগোষ্ঠীর জীবিকার গতিপথ, আমিষে ঘাটতি মানুষের। একসময় জিয়াউর রহমান খাল খনন করে বন্যা ও খরা থেকে দেশকে বাঁচাতে ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনয়নে যে যুগোপযোগী উদ্যোগের বাস্তবায়ন করেছিলেন তা যদি বি এন পি ক্ষমতায় এসে খালগুলোর পুনঃখনন,নদীর নাব্যতা,নদীর অবৈধ দখল বন্ধকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মনোযোগ দিতেন,জনগন হয়তো পচাত্তরের পরবর্তী সময়ের সুফল ভোগ করতেন।
দুঃখজনক যে ইউনুস সরকারের আমলে পলিথিন নিষিদ্ধকরণের প্রায়োগিক বাস্তবায়ন হয়নি,সেন্ট মার্টিন নিয়েও চলছে নানা ভূ-রাজনীতি।দীর্ঘ একবছর অতিক্রান্ত হলেও অন্তবর্তীকালীন সরকারের ভূমিকা খাল-নদী ও পরিবেশ রক্ষায় প্রশ্নবিদ্ধ।
আসন্ন নির্বাচন যদি বি এন পি জয়ী হয়, আশা করা যাচ্ছে জিয়াউর রহমানের আর্দশকে তাঁরা লালন করে দেশ ও দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বিগত সরকারগুলোর ভুল সংশোধন করে।
©