ফিক্সড ও ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন ইন কোয়ানটিটেটিভ ও কোয়ালিটিটিভ রিসার্চ
ফিক্সড ও ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন ইন কোয়ানটিটেটিভ ও কোয়ালিটিটিভ রিসার্চ
✅কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন করার জন্য দুই ধরনের মেথড রয়েছে। একটি হচ্ছে ফিক্সড রিসার্চ ডিজাইন এবং অন্যটি ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন।
🔴 ফিক্সড রিসার্চ ডিজাইন এপ্রোচ কোয়ানটিটেটিভ রিসার্চের ক্ষেত্রে প্রযোজ্য।
🔴 ফিক্সড রিসার্চ ডিজাইন এপ্রোচে সমগ্র পরিকল্পনা, কাঠামো, প্রক্রিয়া ও ডেটা কালেকশন শুরু করার পূর্বেই পূর্বনির্ধারিত থাকে।
🔴 এই এপ্রোচ খুবই কাঠামোগত ও নির্ধারিত থাকে, বিধায় পরিবর্তনের সম্ভাবনা থাকে না।
🔴 গবেষক শুরু থেকেই খুব প্রোঅ্যাকটিভ থাকেন কী স্টাডি করতে হবে এবং কোন জায়গায় বেশি ফোকাস করতে হবে তা নির্ধারণ করেন।
🔴 পুরো গবেষণা এমন স্ট্রাকচার ও প্রক্রিয়া অনুসরণ করে করা হয় যে, গবেষক গবেষণা পরিচালনার মাঝপথে তা পরিবর্তন করতে পারেন না।
🔴 কোশ্চেনিয়ারের উত্তর পেতে সার্ভে-বেসড মেথড যেমন কোশ্চেনিয়ার, ইন্টারভিউ ও স্ট্যান্ডার্ডাইজড স্কেল ব্যবহৃত হয়।
✅ ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন কোয়ালিটেটিভ রিসার্চে ব্যবহৃত হয়। এখানে গবেষণার অগ্রগতির সময় রিসার্চ কোশ্চেন ও মেথড পরিবর্তন করা যায়, যা ডেটা কালেকশন প্রক্রিয়ার উপর নির্ভর করে।
🔴 এ ডিজাইনে ওপেন-এন্ডেড কোশ্চেন ব্যবহার হয়।
🔴 ফোকাস গ্রুপ ডিসকাশন ও পার্টিসিপ্যান্ট অবজারভেশন ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন এপ্রোচে ব্যবহৃত হয়।
🔴 নতুন কোনো আইডিয়া ও ইনফরমেশন গবেষণায় যুক্ত করার প্রয়োজন মনে হলে গবেষক তা করার সুযোগ পান। এতে গবেষণার স্ট্রাকচার বা প্রক্রিয়া পরিবর্তনের প্রয়োজন মনে হলে গবেষক তা করতে পারেন।
🔴 ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন করার ক্ষেত্রে যেসব রিসার্চ কোশ্চেন ফিক্সড করা হয় এবং সেগুলোর উত্তর পেতে যেসব মেথড এপ্লাই করা হয়, প্রয়োজন অনুযায়ী সেগুলো পরিবর্তন করা যায় এবং নতুন কোশ্চেনের জন্য নতুন মেথড সংযোজন করা যায়।
ধরুন, আপনি যখন জেন্ডার স্টাডিজ, হরমোনাল স্টাডিজ ও এন্ডোক্রিনোলজি-র উপর ক্রস-ডিসিপ্লিনারি কোয়ানটিটেটিভ রিসার্চ করবেন, তখন আপনাকে অবশ্যই ফিক্সড রিসার্চ ডিজাইন এপ্রোচ সিলেক্ট করতে হবে এবং আপনার টার্গেটেড গ্রুপ অব পিপলের উপর সার্ভে করার জন্য যে ওপেন-এন্ডেড ও ক্লোজ-এন্ডেড কোশ্চেনিয়ার ডিজাইন করা আছে, সেই নির্ধারিত স্ট্রাকচার থেকে আপনি বের হতে পারবেন না।
অন্যদিকে, কোয়ালিটেটিভ রিসার্চ করলে আপনি যে পারপাস-ভিত্তিক রিসার্চ কোশ্চেনগুলো সেট করেছেন, সেগুলো পরিবর্তন করতে পারবেন যদি নতুন কোনো তথ্য বা ধারণা যুক্ত করেন।
সর্বোপরি, কোয়ালিটেটিভ রিসার্চের জন্য আপনাকে ফ্লেক্সিবিলিটির অনুমোদন দেবে ফ্লেক্সিবল রিসার্চ ডিজাইন,অন্যদিকে কোয়ানটিটেটিভ রিসার্চের জন্য আপনাকে রিজিডিটির অনুমোদন দেবে ফিক্সড রিসার্চ ডিজাইন এপ্রোচ।
©দ্বীন সাঈদীন