শূন্যতার আহ্বান
শূন্যতার আহ্বান
— Deen Sayeedin
আমি শুনি সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের আহ্বান,
যেতে হবে শূন্যতায়, তাই জড় জগতের মায়া কি মানায়?
উত্তাল ঢেউয়ের আহ্বানে সাড়া দিয়ে তাতে,
নিজের সৃষ্টিকর্ম বিলিয়ে দেই শূন্যতার হাতে।
স্বস্তির নিঃশ্বাস ফেলে
জড় জগৎ নামক ব্ল্যাকহোলের ফাঁদ হতে
নিজস্ব সৃষ্টিকর্ম বিলিয়ে দিতে
সাড়া দেই উত্তাল ঢেউয়ের আহ্বানে।
মিশে যাই অসীমতার আহ্বানে
জড় জগৎের চৌম্বকীয় মায়া, মোহ, আকর্ষণ হতে
ঝড়া পাতার মতো জড় জগত না হয়ে
অবগাহন করি অসীমতার আহ্বানে।
যেখানে নেই কোনো ভেদরেখা
তরঙ্গের মতো বয়ে চলে নিঃশব্দে
সৃষ্টির ডালা হাজিয়ে
অসীমতার সমুদ্রে দেই ভাসিয়ে।
১৩.০৫.২৫